জাহিদের দেখা দেশটিকে কীরূপ রাষ্ট্র হিসেবে অভিহিত করা যায়? ব্যাখ্যা কর।
উত্তর: জাহিদের দেখা দেশটিকে ইসলামি রাষ্ট্র হিসেবে অভিহিত করা যায়। ইসলামি রাষ্ট্রের শাসনপদ্ধতি ও নীতি কুরআন-সুন্নাহভিত্তিক। শাসকশ্রেণি বা অন্যকোনো মানুষ রাষ্ট্রের সংবিধান ও শাসন পদ্ধতি রচনার অধিকার রাখে না। এ রাষ্ট্রের সব আইনকানুন, নীতি আদর্শ ও বিধিবিধানের উৎস শুধুই কুরআন মাজিদ ও হাদিস। ইসলামি রাষ্ট্রের অন্যতম বৈশিষ্ট্য হলো এ রাষ্ট্রের সরকারপ্রধান ও রাষ্ট্রপ্রধান কোনোভাবেই মহিলা হবেন না। বরং ইসলামি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হবেন পুরুষ। কেননা আল্লাহ তায়ালা নির্দেশ দিয়েছেন, الرِّجَالُ قَوْمُوْنَ عَلَى النِّسَاءِ অর্থ : পুরুষরা নারীদের ওপর কর্তৃত্ব করবে। (সূরা আন-নিসা : ৩৪) কেননা ইসলামি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান রাষ্ট্রের কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহের ইমামও বটে। তাই নারীর পক্ষে এ দায়িত্ব পালন সম্ভব নয়। অন্যদিকে, ইসলামি রাষ্ট্রব্যবস্থায় নাগরিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করে। এ ব্যবস্থায় অন্যায় হত্যাকাণ্ড, বিশৃঙ্খলা, সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। ইসলামি রাষ্ট্রে অপরাধীদের বিরুদ্ধে কঠিন শাস্তি প্রয়োগের ব্যবস্থা রয়েছে। এ সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন, وَلَا تَقْتُلُوا النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ অর্থ : আর আল্লাহ যাকে হত্যা করা হারাম করেছেন তোমরা তাকে হত্যা করো না, ন্যায়সংগত হত্যা ব্যতীত। (সূরা আল-আনআম : ১৫১) জাহিদ মধ্যপ্রাচ্যের একটি দেশে বেড়াতে গিয়ে দেখল, সেখানের রাষ্ট্রব্যবস্থা কুরআন সুন্নাহভিত্তিক। সেখানে রাষ্ট্রপ্রধান একজন মুসলিম পুরুষ। সেখানে রয়েছে মানুষের সব ধরনের নিরাপত্তা । সরকারপ্রধান এবং অন্যান্য সদস্যগণ আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জনগণের সেবা করে থাকেন। জনগণের এরূপ সুখ-শান্তি দেখে জাহিদের মনটা ভরে গেল। তাই জাহিদের দেখা এরূপ রাষ্ট্রকে ইসলামি রাষ্ট্র হিসেবে অভিহিত করা যায়।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
জাহিদের দেখা দেশটিকে কীরূপ রাষ্ট্র হিসেবে অভিহিত করা যায়? ব্যাখ্যা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর