উদ্দীপকে উল্লিখিত রাষ্ট্রে জোসেফ এর মতো নাগরিকরা কী ধরনের অধিকার ভোগ করবে? আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ইসলামি রাষ্ট্রে জোসেফের মতো অমুসলিমরা বেশকিছু মৌলিক অধিকার ভোগ করবে। ইসলামি রাষ্ট্রে অমুসলিম নাগরিকগণ মুসলমানদের সমান নাগরিক অধিকার লাভ করে থাকে। রাষ্ট্র তাদের জান, মাল ও ইজ্জতের নিরাপত্তা দান করে। এ সম্পর্কে নবি করিম (সা.) বিদায় হজের ঐতিহাসিক ভাষণে বলেছেন, “তোমাদের রক্ত, তোমাদের মাল এবং তোমাদের সন্তান তেমনি পবিত্র, যেমন পবিত্র আজকার এ হজের দিনটি।” বিচার ক্ষেত্রে ফৌজদারি ও দেওয়ানি আদালতে মুসলিম ও অমুসলিম নাগরিকদের মধ্যে কোনো পার্থক্য করবে না। ইসলামি রাষ্ট্রে অমুসলিম নাগরিকদের স্বাধীনভাবে ধর্মকর্ম পালন করার সর্বাধি সুযোগ-সুবিধা দেওয়া হয়। রাষ্ট্র তাদের ধর্মকর্ম, প্রতিষ্ঠান, উপাসনালয় ও সংস্কৃতি সংরক্ষণ করার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করে। কখনো তাদেরকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ইসলামে দীক্ষিত করার চেষ্টা করা হবে না। ইসলামি রাষ্ট্রে মুসলিম নাগরিকদের ন্যায় অমুসলিম নাগরিকদেরও জীবনযাত্রার মৌলিক প্রয়োজন হতে বঞ্চিত করা হয় না। কোনো অমুসলিমকেই অন্নহীন, বস্ত্রহীন ও আশ্রয়হীন থাকতে দেওয়া হয় না। এ রাষ্ট্রে অমুসলিমদেরকে রাষ্ট্ররক্ষার দায়িত্ব হতে অব্যাহতি দেওয়া হবে। জিহাদের সময় তাদেরকে অস্ত্রধারণ করার জন্য বাধ্য করা হবে না। দেশরক্ষার ন্যায় কঠিন দায়িত্ব হতে অব্যাহতি লাভের বিনিময়ে তারা রাষ্ট্রকে 'জিজিয়া' নামক এক প্রকার কর দিবে মাত্র । ইসলামি রাষ্ট্রে রাষ্ট্রপ্রধান, মজলিসে শুরার সদস্য, প্রধান বিচারপতি, প্রাদেশিক গভর্নর, সমর সেনাপতি প্রভৃতি অত্যন্ত গুরুদায়িত্বপূর্ণ কয়েকটি বিশেষ পদ ছাড়া অমুসলিম নাগরিকদের অন্যান্য যাবতীয় সরকারি ও বেসরকারি পদে নিযুক্ত হবার সুযোগ দেওয়া হবে। সুতরাং বলা যায়, উদ্দীপকে উল্লিখিত ইসলামি রাষ্ট্রের যোসেফের মতো অমুসলিম নাগরিকরা উল্লিখিত অধিকারসমূহ ভোগ করবে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত রাষ্ট্রে জোসেফ এর মতো নাগরিকরা কী ধরনের অধিকার ভো…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর