শবনম সিরাজি ইসলাম ধর্মের অনুসারী হয়েও কেন নিজ দেশের রাষ্ট্রপ্রধান হতে পারবে না? ব্যাখ্যা কর।
উত্তর: ইসলামি রাষ্ট্রের রাষ্ট্রধান হওয়ার অন্যতম যোগ্যতা হলো পুরুষ হওয়া। শবনম সিরাজি নারী হওয়ার কারণে ইসলামি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হতে পারবেন না। ইসলামি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান অবশ্যই পুরুষ হতে হবে। কোনো যোগ্য পুরুষ থাকা অবস্থায় ইসলামি রাষ্ট্রে কোনো নারীকে রাষ্ট্রপ্রধান নির্বাচন করা যায় না। এ সম্পর্কে মহানবি (সা.) বলেন- لَنْ يُفْلِحَ قَوْمٌ وَلَّوْا أَمْرَ هُمْ إِمْرَأَةً অর্থ : “যে জাতি কোনো নারীকে তাদের নেতৃত্ব অর্পণ করে, সে জাতি কখনই সফলতা অর্জন করতে পারে না।” (বুখারি) অবশ্য হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলি থানভি (র.) কুরআন-হাদিসের আলোকে মত ব্যক্ত করেছেন যে, যোগ্য পুরুষ পাওয়া না গেলে নারীকেও নেতৃত্ব দেওয়া যায়। শবনম সিরাজি একটি ইসলামি রাষ্ট্রের নাগরিক। তিনি ইসলাম ধর্মের অনুসারী। এ রাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত সরকার রয়েছে। তাই রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রপ্রধান। যদিও মর্যাদাগত দিক থেকে সেখানে ধর্মীয় নেতা বা ইমাম রাষ্ট্রের সর্বোচ্চ শিখরে অবস্থান করছেন, তবুও রাষ্ট্রপতিই রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান। ইসলামি রাষ্ট্রব্যবস্থায় কোনো নারী রাষ্ট্রপ্রধান হওয়ার বিধান নেই। এ রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হবেন পুরুষ। এ কারণেই শবনম সিরাজি তার নিজ দেশের প্রেসিডেন্ট হতে পারবেন না।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
শবনম সিরাজি ইসলাম ধর্মের অনুসারী হয়েও কেন নিজ দেশের রাষ্ট্রপ্রধান …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর