উদ্দীপকে উল্লিখিত রাষ্ট্রটির গঠনপ্রণালি সম্পর্কে ব্যাখ্যা কর।
উত্তর: সকল রাষ্ট্রের-ই গঠনপ্রণালি থাকে। উদ্দীপকে উল্লিখিত ইসলামি রাষ্ট্রেরও নির্দিষ্ট গঠনপ্রণালি রয়েছে। ইসলামি রাষ্ট্রে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একজন আমির বা রাষ্ট্রপ্রধান থাকবেন। রাষ্ট্রপ্রধান নির্বাচিত করতে হবে এমন সক্ষম পুরুষকে যিনি যোগ্য, সৎ, খোদাভীরু ও খাঁটি মুসলমান। ইসলামি রাষ্ট্রের শাসনতন্ত্র হবে কুরআন ও হাদিসের আলোকে। এ দুটির সমন্বয়ে রাষ্ট্রের প্রতিটি বিধিবিধান প্রণীত ও পরিচালিত হবে। রাষ্ট্রপ্রধানকে রাষ্ট্র পরিচালনায় যাবতীয় কর্মকাণ্ডে পরামর্শ দেওয়ার জন্য একটি মজলিস-উশ-শূরা বা পরামর্শ সভা থাকবে। জনগণের পূর্ণ সমর্থন ও রাষ্ট্রপ্রধানের সম্মতিক্রমে মজলিস-উশ-শুরার সদস্যবৃন্দ নির্বাচিত হবেন। রাষ্ট্রপ্রধান ও মজলিস-উশ-শুরা যে সিদ্ধান্ত গ্রহণ করবেন, তা ইসলামি মূল্যবোধ মোতাবেক ও কুরআন-সুন্নাহভিত্তিক হতে হবে। এখানে ব্যক্তিগত স্বার্থ বা কৃতিত্ব অর্জনের জন্য ইসলামি বিধান বহির্ভূত কিছু করতে পারবে না। সরকার পরিচালনা, শান্তি- শৃঙ্খলা রক্ষা, জনগণের উন্নতি ও অগ্রগতি সবকিছুতেই ইসলামি শরিয়ত প্রতিষ্ঠা করাই হচ্ছে ইসলামি রাষ্ট্রের উদ্দেশ্য। অতএব এটি নিঃসন্দেহে বলা যায় যে, উদ্দীপকে উল্লিখিত ইসলামি রাষ্ট্রব্যবস্থায় কুরআন-সুন্নাহ অনুযায়ী, আইন জারি ও প্রতিষ্ঠা করাই । মূল লক্ষ্য। মানুষের গড়া কোনো আইন সেখানে স্থান পাবে না। এরূপ রাষ্ট্রই ইহ ও পরকালীন শান্তি ও মুক্তি দিতে পারে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত রাষ্ট্রটির গঠনপ্রণালি সম্পর্কে ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর