উদ্দীপকে উল্লিখিত দেশে কোন ধরনের অধিকার ক্ষুণ্ণ হয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত দেশে মৌলিক অধিকার ও নিরাপত্তা লাভের অধিকার ক্ষুণ্ণ হয়।রাষ্ট্রের মানুষের নিরাপত্তার নিশ্চয়তা বিধান করে রাষ্ট্র। মুসলিম অমুসলিম নির্বিশেষে রাষ্ট্রের সবাই নাগরিক, এখানে সবাই সমান নিরাপত্তা পাওয়ার অধিকারী। রাষ্ট্রপ্রধান তাদের সকলের জীবন, সম্ভ্রম ও সম্পদের নিরাপত্তা বিধান করবেন। কেউ যেন শঙ্কায়, সন্ত্রাসে নিরাপত্তাহীনতায় না ভোগে, কারো যেন সম্মান নষ্ট হওয়ার মতো কোনো ঘটনা না ঘটে, কেউ যেন অন্যায়ভাবে সম্পদে তার অধিকার না হারায় এসব বিষয়গুলো রাষ্ট্রপ্রধান নিশ্চিত করবে।খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, ও চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। সর্বসাধারণের কেউ যেন অন্তত ক্ষুধা ও কাপড়ের কষ্টে না থাকে সে দিকে খেয়াল রাখতে হবে।উদ্দীপকে জনাব রাজীব ফরিদ যে দেশে নাগরিকত্ব পেয়েছেন সেখানে ভাসমান লোকের সংখ্যা অনেক। উল্লেখযোগ্য সংখ্যক লোক অনাহারে বা অর্ধাহারে থাকে। বিভিন্ন পেশাজীবী লোক তাদের পেশা বাদ দিয়ে অন্য পেশা গ্রহণে বাধ্য হয়। রাতের বেলায় ছিনতাইয়ের কবলে পড়ে। এসব বৈশিষ্ট্য থেকে সুস্পষ্ট হয় যে উল্লিখিত দেশে লোকসংখ্যা ঠিকমতো খাবার ও বাসস্থান না পাওয়ায় তাদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়। রাতের বেলায় ছিনতাইয়ের কবলের মাধ্যমে নিরাপত্তা লাভের অধিকার থেকে বঞ্চিত হয়।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত দেশে কোন ধরনের অধিকার ক্ষুণ্ণ হয়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর