উদ্দীপকে "A" নামক রাষ্ট্রটি কোন ধরনের রাষ্ট্রের সাথে মিল আছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে 'A [গণিত] নামক রাষ্ট্রটি ইসলামি রাষ্ট্রের সাথে মিল আছে। কুরআন ও সুন্নাহর ভিত্তিতে গঠিত ও পরিচালিত রাষ্ট্রকে ইসলামি রাষ্ট্র বলে। ইসলামি রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো- মুসলিম জনগণ, তবে জিযিয়া কর পরিশোধ করে অমুসলিমরাও বসবাস করতে পারবে। এছাড়া আল্লাহর সার্বভৌমত্ব, মুসলিম রাষ্ট্রপ্রধান, নাগরিকদের মৌলিক অধিকারের নিশ্চয়তা প্রদান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি প্রভৃতি ইসলামি রাষ্ট্রের বৈশিষ্ট্য যা 'A [গণিত] রাষ্ট্রের ক্ষেত্রে লক্ষণীয়।উদ্দীপকে উল্লেখ করা হয়েছে, 'A [গণিত] একটি বহুজাতিক স্বাধীন রাষ্ট্র। সেখানকার অধিকাংশ জনগণ মুসলিম হলেও অন্যান্য ধর্ম ও বর্ণের লোক বসবাস করে। নাগরিকদের মৌলিক অধিকারের নিশ্চয়তাসহ সাম্প্রদায়িক সম্প্রীতি বিদ্যমান। সে দেশের রাষ্ট্রপ্রধান প্রথম লিখিত সংবিধান অর্থাৎ মদিনা সনদের অনুসরণ করে দেশ পরিচালনা করেন। ইসলামি রাষ্ট্রে মুসলিম ও অমুসলিম নাগরিকদের মধ্যে সৌহার্দ ও সম্প্রীতি বজায় থাকে। ইসলামি রাষ্ট্র নাগরিকদের মৌলিক অধিকার পূরণের পূর্ণ নিশ্চয়তা দেয়। এসব বৈশিষ্ট্যের আলোকে স্পষ্ট বোঝা যায় যে, 'A [গণিত] রাষ্ট্রটি একটি ইসলামি রাষ্ট্র।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে "A" নামক রাষ্ট্রটি কোন ধরনের রাষ্ট্রের সাথে মিল আছে? ব্যাখ…
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর