শেয়ারFacebookWhatsApp

'ক' পৌর এলাকার জনগণের প্রাপ্য সুবিধাগুলো তোমার পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর: ঘ 'ক' পৌর এলাকার জনগণের প্রাপ্য সুবিধাগুলো তাদের মৌলিক অধিকার।মানুষের মৌলিক অধিকারগুলো হলো- খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও বিনোদন। রাষ্ট্র তার রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় এসব অধিকার পূরণ করবে। এসব অধিকার ব্যতীত নাগরিকের পক্ষে সুস্থভাবে বেঁচে থাকা এবং তাদের ব্যক্তিত্ব বিকাশ সম্ভব নয়। তাই রাষ্ট্র এসব অধিকার পূরণের মাধ্যমে নাগরিক জীবনকে সুসংহত করে এবং রাষ্ট্রীয় উন্নয়নকে এগিয়ে নিয়ে যায়। তাছাড়া নাগরিকের অধিকার স্বীকৃত ও রক্ষিত না হলে তারা রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করে না। রাষ্ট্রের কাছে নাগরিকের যেমন প্রাপ্য রয়েছে, তেমনি রাষ্ট্রের প্রতিও তাদের কিছু করণীয় রয়েছে। যেমন- রাষ্ট্রের নাগরিকরা কর প্রদান করার মাধ্যমে রাষ্ট্রের যাবতীয় সুযোগ-সুবিধা ভোগ করবে।উদ্দীপকের 'ক' একটি পৌরসভা। উক্ত এলাকার জনগণ যথার্থভাবে পৌরকরসহ যাবতীয় পাওনাদি পরিশোধ করেন। সুতরাং এ এলাকার নাগরিকরা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেন। তাই তারা পানি, বিদ্যুৎ, ও স্বাস্থ্যসেবাসহ যাবতীয় সুযোগ-সুবিধা ভোগ করার অধিকারী।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

'ক' পৌর এলাকার জনগণের প্রাপ্য সুবিধাগুলো তোমার পাঠ্যপুস্তকের আলোকে …

উদ্দীপক

'ক' একটি পৌরসভা। উক্ত এলাকার জনগণ যথার্থভাবে পৌরকরসহ যাবতীয় পাওনাদি পরিশোধ করেও তারা পানি, বিদ্যুৎ ও স্বাস্থ্যসেবাসহ সকল সুযোগ সুবিধা নিয়মিত পান না। অপরদিকে পৌর মেয়র 'খ' তার কাউন্সিলরদের সাথে পরামর্শ করে পৌরবাসীর সমস্যার সমাধান করে থাকেন। যেমন- কবরস্থান নির্মাণ, পুকুর খনন, বিনোদনের জন্য পার্ক নির্মাণ।

Comilla · 2017

উত্তর

ইসলামি রাষ্ট্রের মৌলিক উপাদান হলো- ১. আল্লাহর সার্বভৌমত্ব ২. নির্দিষ্ট ভূ-খণ্ড ৩. জনসমষ্টি ও ৪. সরকার।

উত্তর

ইসলামের ইতিহাসে প্রথম লিখিত সনদকেই 'মদিনা সনদ' বলা হয়। নবুয়ত লাভের পর ইসলাম প্রচার শুরু করলে মহানবি (স) কাফির ও মুশরিকদের নিপীড়ন-নির্যাতনের শিকার হন। ফলে তিনি আল্লাহ তায়ালার নির্দেশে মক্কা থেকে মদিনায় হিজরত করেন। সেখানে পৌঁছে তিনি দেখেন যে, সেখানকার খ্রিষ্টান, ইহুদি, পৌত্তলিক সকলেই বিভিন্ন গোত্রে বিভক্ত এবং পারস্পরিক হিংসা ও হানাহানিতে লিপ্ত। এ পটভূমিতে রাসুল (স) মদিনার সকল নাগরিকের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠা এবং মদিনার নিরাপত্তা নিশ্চিত করার প্রতি মনোযোগ দেন। এ লক্ষ্যে ৬২৪ খ্রিষ্টাব্দে মদিনায় বসবাসকারী বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সর্বসম্মত কয়েকটি নীতিমালার ভিত্তিতে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তিই ইসলামের ইতিহাসে 'মদিনা সনদ' নামে পরিচিত। ঐতিহাসিক ইবনে হিশামের মতে, এ সনদে ৪৭টি ধারা রয়েছে।

উত্তর

পৌরমেয়র 'খ'-এর কার্যাবলি মজলিশে শুরার সাথে সামঞ্জস্যপূর্ণ। মজলিশ মানে সভা, সংস্থা আর শুরা অর্থ পরামর্শ। সুতরাং মজলিশে শুরা মানে পরামর্শ সভা বা পার্লামেন্ট। এটি ইসলামি রাষ্ট্র পরিচালনায় পরামর্শভিত্তিক একটি প্রতিষ্ঠান। রাসুল (স) সর্বপ্রথম রাষ্ট্রীয় কাজে এ ধারার প্রবর্তন করেন। পরবর্তীতে হযরত আবু বকরও (রা) পরামর্শভিত্তিক শাসন পদ্ধতি চালু রাখেন। এরপর হযরত ওমর (রা) এর সাংগঠনিক রূপ দান করেন। রাসুল (স)-এর ঘনিষ্ঠ সাহাবা এবং মদিনার বয়োজ্যেষ্ঠ ও গণ্যমান্য ব্যক্তিরা এ পরামর্শসভার সদস্য ছিলেন। দৈনন্দিন শাসনকার্য পরিচালনায় এ সভা সাধারণ মানুষের মতামত নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করত। তারা নির্বাচিত হতেন রাষ্ট্রের জনগণের প্রত্যক্ষ ও পরোক্ষ ভোটের মাধ্যমে। এর সদস্যগণ ইসলামের সুনির্দিষ্ট বিধান সামনে রেখে সকল ব্যাপারে নিজ নিজ মতামত স্বাধীনভাবে প্রকাশ করতেন এবং সবার সাথে পরামর্শ করে যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করতেন। পৌরমেয়রের কাজে উল্লিখিত সংগঠনের কার্যক্রমের প্রতিফলন লক্ষণীয়।উদ্দীপকে দেখা যায়, 'ক' পৌরসভার জনগণ যথার্থভাবে পৌরকরসহ যাবতীয় পাওনাদি পরিশোধ করেও পানি, বিদ্যুৎ ও স্বাস্থ্যসেবাসহ সকল সুযোগ-সুবিধা নিয়মিত পায় না। অপরদিকে পৌরমেয়র 'খ' কর্তৃক কাউন্সিলরদের সাথে পরামর্শকরণের কাজটি মজলিশে শুরার সাথে মিলে যায়। এ শূরার সদস্যরা যেমন পরামর্শের মাধ্যমে সমস্যা সমাধান করেন তেমনি পৌরমেয়র 'খ' তার কাউন্সিলরদের সাথে পরামর্শ করে পৌরবাসীর সমস্যা সমাধান করেন। যেমন: কবরস্থান নির্মাণ, পুকুর খনন, বিনোদনের জন্য পার্ক নির্মাণ। তাই বলা যায়, 'খ'-এর কাজের সাথে মজলিশে শুরার কার্যক্রমের সাদৃশ্য রয়েছে।

উত্তর

ঘ 'ক' পৌর এলাকার জনগণের প্রাপ্য সুবিধাগুলো তাদের মৌলিক অধিকার।মানুষের মৌলিক অধিকারগুলো হলো- খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও বিনোদন। রাষ্ট্র তার রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় এসব অধিকার পূরণ করবে। এসব অধিকার ব্যতীত নাগরিকের পক্ষে সুস্থভাবে বেঁচে থাকা এবং তাদের ব্যক্তিত্ব বিকাশ সম্ভব নয়। তাই রাষ্ট্র এসব অধিকার পূরণের মাধ্যমে নাগরিক জীবনকে সুসংহত করে এবং রাষ্ট্রীয় উন্নয়নকে এগিয়ে নিয়ে যায়। তাছাড়া নাগরিকের অধিকার স্বীকৃত ও রক্ষিত না হলে তারা রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করে না। রাষ্ট্রের কাছে নাগরিকের যেমন প্রাপ্য রয়েছে, তেমনি রাষ্ট্রের প্রতিও তাদের কিছু করণীয় রয়েছে। যেমন- রাষ্ট্রের নাগরিকরা কর প্রদান করার মাধ্যমে রাষ্ট্রের যাবতীয় সুযোগ-সুবিধা ভোগ করবে।উদ্দীপকের 'ক' একটি পৌরসভা। উক্ত এলাকার জনগণ যথার্থভাবে পৌরকরসহ যাবতীয় পাওনাদি পরিশোধ করেন। সুতরাং এ এলাকার নাগরিকরা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেন। তাই তারা পানি, বিদ্যুৎ, ও স্বাস্থ্যসেবাসহ যাবতীয় সুযোগ-সুবিধা ভোগ করার অধিকারী।
HSCIslamic Studies 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।