উদ্দীপকে বর্ণিত ড. 'প'-এর আলোচিত বিষয়টি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত ড. 'প'-এর আলোচিত বিষয়টি হলো, ইসলামি রাষ্ট্রে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব ও কর্তব্য। ইসলামি রাষ্ট্র আদর্শিক ও কল্যাণ রাষ্ট্র যা দ্বীনের আদর্শের ভিত্তিতে প্রতিষ্ঠিত। এ রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে ইসলামি আদর্শ সমুন্নত রাখা, ইসলামি রাষ্ট্রে ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখা এবং নাগরিকদের সর্বাঙ্গীণ কল্যাণ নিশ্চিত করার জন্য আল্লাহর নির্ধারিত কিছু দায়িত্ব পালন করতে হয়। রাষ্ট্রপ্রধান আল-কুরআন ও সুন্নাহর আলোকে রাষ্ট্র পরিচালনা করবেন। রাষ্ট্রের মুসলিম নাগরিকদের জন্য মৌলিক ইবাদতসমূহ আদায়ের সুষ্ঠু ব্যবস্থা করা। ইসলামি রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ তায়ালা। কুরআন মাজিদে আছে, “আপনি বলুন। হে সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ।” (সূরা আলে-ইমরান : ২৬) ইসলামি রাষ্ট্রের আল্লাহর সার্বভৌমত্ব সংরক্ষণ করে। শাসন, আইন প্রণয়ন এবং দেশ পরিচালনার ক্ষেত্রে আল্লাহই হবেন সর্বশেষ একমাত্র বিধানদাতা। রাষ্ট্রপ্রধান তার প্রতিনিধি হিসেবে কেবল তাঁর আইন বাস্তবায়ন করবেন। সুতরাং বলা যায়, উদ্দীপকে ড. 'প'-এর আলোচনায় ইসলামি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বর্ণিত হয়েছে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত ড. 'প'-এর আলোচিত বিষয়টি ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর