আফসানা জাহান যে পদে আছে ইসলামি রাষ্ট্রের উক্ত পদের অধিকারী হওয়ার জন্য কী কী চারিত্রিক গুণাবলি থাকতে হয়? বিশ্লেষণ কর।
উত্তর: আফসানা জাহান 'যে পদে আছেন ইসলামি রাষ্ট্রের উক্ত পদের অধিকারী হওয়ার জন্য বেশকিছু নৈতিক বা চারিত্রিক গুণাবলি থাকা প্রয়োজন। ইসলামি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হওয়ার চারিত্রিক গুণাবলি হলো- এ পদের জন্য মুত্তাকি হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ। রাষ্ট্রপ্রধান ও মজলিসে শূরার সদস্যদের পদগুলো অত্যন্ত মর্যাদাপূর্ণ তাই রাষ্ট্রপ্রধানের মধ্যে মুত্তাকি গুণটি থাকতে হবে। রাষ্ট্রপ্রধানকে আমানতদার ও আস্থাভাজন হতে হবে। কেননা জনগণের হক বা অধিকার যথাযথভাবে পৌছে দেওয়ার জন্য আমানতদার রাষ্ট্রপ্রধান ও উপদেষ্টা পরিষদ হওয়া একান্ত আবশ্যক। সমাজে ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠার জন্যই রাষ্ট্র কায়েম করা হয়। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে আসীন ব্যক্তিরা ন্যায়পরায়ণ ও ন্যায়বিচারক না হলে, তাদের থেকে ন্যায়বিচার আশা করা যায় না। রাষ্ট্রপ্রধান ও মজলিসে শূরার সদস্যদের আল্লাহর স্মরণকারী হতে হবে, অর্থাৎ তাঁদের হৃদয়ে আল্লাহর স্মরণ বিদ্যমান থাকতে হবে। কোনো অস্থির চরিত্রের লোকের পক্ষে এ গুরুদায়িত্ব পালন করা সম্ভব নয়। অস্থিরচিত্তের লোকেরা উত্তেজিত হয়ে কাণ্ডজ্ঞানহীন হয়ে পড়তে পারে। কোনো অর্থলোভী, সুদখোর,। ঘুষখোর ও দুনিয়াসক্ত ব্যক্তি এ সম্মানিত পদের যোগ্য নয়। কারণ সে অর্থের লোভে জনগণ ও দেশের স্বার্থ বিকিয়ে দিতে পারে। দ্বীনদার, পরহেযগার ও সম্মানিত ব্যক্তির এ গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হওয়া আবশ্যক। যে ব্যক্তি সমাজে ঘৃণিত ও অপছন্দনীয় তার ওপর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করা যায় না। উদ্দীপকেও বর্ণিত হয়েছে যে, আফসানা জাহান নামের এক মহিলা সম্প্রতি এক মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হন। এ পদের জন্য তার বেশকিছু চারিত্রিক গুণাবলি অর্জন করা জরুরি। সুতরাং বলা যায়, আফসানা জাহানের উল্লিখিত চারিত্রিক গুণাবলি থাকা একান্ত প্রয়োজন।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
আফসানা জাহান যে পদে আছে ইসলামি রাষ্ট্রের উক্ত পদের অধিকারী হওয়ার জন…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর