আফসানা জাহানের মধ্যে ইসলামি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হওয়ার ক্ষেত্রে আইনগত কী সমস্যা পরিলক্ষিত হয়? তা চিহ্নিত কর
উত্তর: ইসলামি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য যে গুণ থাকা দরকার তন্মধ্যে আফসানা জাহানের মধ্যে দুটি গুণ অনুপস্থিত। সেগুলো হলো- পুরুষ হওয়া ও স্থায়ী বাসিন্দা হওয়া। ইসলামি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান অবশ্যই পুরুষ হতে হবে। কোনো যোগ্য পুরুষ থাকা সত্ত্বে ইসলামি রাষ্ট্রে কোনো নারীকে রাষ্ট্রপ্রধান নির্বাচন করা যায় না। এ সম্পর্কে মহানবি (সা.) বলেন- أَمْرَهُمْ إِمْرَأَةُلَيْ يُفْلِحَ قَوْمٌ وَلَوْا অর্থ: যে জাতি কোনো নারীকে তাদের নেতৃত্ব অর্পণ করে, সে জাতি কখনই সফলতা অর্জন করতে পারে না। এছাড়া রাষ্ট্রপ্রধান এবং মজলিসে শূরার সদস্যকে অবশ্যই ইসলামি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হতে হয়। কোনো বিদেশি বা জিম্মি এ পদে অধিষ্ঠিত হতে পারে না। উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, ইসলামি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য পুরুষ হতে হয় এবং স্থায়ী বাসিন্দা হতে হয়। অথচ আফসানা জাহানের মধ্যে এ দুটি যোগ্যতা নেই। ফলে আফসানা জাহানের মধ্যে উক্ত আইনগত যোগ্যতার অনুপস্থিতি পরিলক্ষিত হয়।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
আফসানা জাহানের মধ্যে ইসলামি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হওয়ার ক্ষেত্রে …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর