সারার প্রশ্নটি অবান্তর হওয়ার কারণ ব্যাখ্যা কর।
উত্তর: সারার প্রশ্নটি ইসলামি রাষ্ট্রে নাগরিকদের প্রদত্ত অধিকারের সাথে সাংঘর্ষিক, তাই তার প্রশ্ন অবান্তর। ইসলামই নারীর মর্যাদা ও আর্থিক মালিকানা প্রতিষ্ঠা করেছে। তাই ইসলামি রাষ্ট্রে নারীর আয়-রোজগারে বা অন্যকোনো কাজ সম্পাদনে কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। ইসলামের নির্দেশিত সীমার মধ্যে থেকে হালালভাবে জীবিকা উপার্জনের ও তা ভোগ করবার অধিকার প্রত্যেক নাগরিকের আছে। নাগরিকের সম্পদ রক্ষার দায়িত্ব রাষ্ট্রের। এ মর্মে আল্লাহ তায়ালা বলেছেন- ولا تأكلوا أَمْوَالَكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ অর্থ: : "তোমরা একে অন্যের মাল অবৈধভাবে খেয়ো না।" (সূরা আল-বাকারা: ১৮৮) কোনো একজন নাগরিকের সম্পদ অপহৃত বা লুণ্ঠিত হলে- রাষ্ট্র তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে বলে প্রমাণিত হবে এবং এজন্য রাষ্ট্রকে অবশ্যই জবাবদিহি করতে হবে। সারার প্রশ্ন হলো ইসলামি রাষ্ট্র হলে নারীদের কী অবস্থা হবে? নারী শ্রমিকরা কীভাবে আয়-রোজগার করবে। অর্থাৎ সারার আশঙ্কা ইসলামি রাষ্ট্র নারীকে বাড়ির চার দেয়ালে বন্দি করে রাখবে। মূলত সারার এ ধরনের প্রশ্ন ও আশঙ্কা শুধু অবান্তর নয় অগ্রহণযোগ্যও।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
সারার প্রশ্নটি অবান্তর হওয়ার কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর