"ইসলামি রাষ্ট্রে নাগরিকদের অধিকার যেমন স্বীকৃত তেমনি রাষ্ট্রের প্রতিও তাদের কর্তব্য রয়েছে।" কথাটি বিশ্লেষণ কর।
উত্তর: 'ইসলামি রাষ্ট্রে নাগরিকদের অধিকার যেমন স্বীকৃত তেমনি রাষ্ট্রের প্রতিও তাদের কর্তব্য রয়েছে।' আসলেই অধিকার ও কর্তব্য ওতপ্রোতভাবে জড়িত। একজনের যা অধিকার অন্যজনের তা কর্তব্য। কর্তব্য পালন ছাড়া অধিকারের কথা চিন্তা করা যায় না। কোনো ব্যক্তির যা প্রাপ্য বা অন্যের প্রতি যা করণীয় তাকে কর্তব্য বলে। নাগরিকের কল্যাণের জন্যই রাষ্ট্রের প্রতি নাগরিকের বেশকিছু দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়। যেমন- ১. রাষ্ট্রীয় আইনকানুন পুরাপুরি মেনে চলা করা নাগরিকের কর্তব্য। আইন পালিত না হলে রাষ্ট্র ও সরকারের অস্তিত্বই অর্থহীন হয়ে দাঁড়ায়, শাসন ও শৃঙ্খলা চুরমার হয়ে যায়। ২. রাষ্ট্রের যাবতীয় পাওনা যথাসময়ে সরকারি তহবিলে জমা করাও নাগরিকের কর্তব্য। ৩. সরকারের প্রত্যেকটি সৎ কাজে সার্বিক সহযোগিতা করাও নাগরিকের দায়িত্ব। আল্লাহ বলেন- تمازتزاعلی البر والتقوى অর্থ: "আর ভালো কাজ ও তাকওয়ার ব্যাপারে তোমরা পরস্পরে সহযোগিতা কর।" ৪. দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নাগরিকগণ তাদের জানমাল দ্বারা রাষ্ট্রের সাহায্য করবে। ৫. রাষ্ট্রের মধ্যে কোনো প্রকার বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টি না করা এবং অভ্যন্তরীণে গোলযোগ হতে বিরত থাকা নাগরিকের। কর্তব্য। ৬. রাষ্ট্রের মঙ্গলের জন্য সরকার যাকে যে দায়িত্ব দেন তা যথাযথভাবে পালন করা নাগরিকের কর্তব্য। উদ্দীপকেও বর্ণিত হয়েছে যে, অধিকার ও কর্তব্য পরস্পর জড়িত। ইসলামি রাষ্ট্রে নাগরিকদের অধিকার যেমন স্বীকৃত তেমনি রাষ্ট্রের প্রতিও তাদের কর্তব্য রয়েছে। পরিশেষে বলা যায়, ইসলামি রাষ্ট্রের নাগরিকদের অধিকারের পাশাপাশি উল্লিখিত কর্তব্যসমূহ রয়েছে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
"ইসলামি রাষ্ট্রে নাগরিকদের অধিকার যেমন স্বীকৃত তেমনি রাষ্ট্রের প্রত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর