উদ্দীপকে উল্লিখিত রাষ্ট্রটি কি সংসদীয় ও গণতান্ত্রিক পদ্ধতিকে সমর্থন করে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ইসলামি রাষ্ট্র সংসদীয় ও গণতান্ত্রিক পদ্ধতিকে সমর্থন করে। ইসলামি রাষ্ট্র কুরআন ও সুন্নাহভিত্তিক রাষ্ট্র। ইসলামি রাষ্ট্রে স্বৈরতন্ত্র ও একনায়কতন্ত্রের স্থান নেই এবং প্রচলিত গণতন্ত্রও এর সাথে সাংঘর্ষিক। তবে ইসলামি রাষ্ট্রে গণতান্ত্রিক পদ্ধতিতে পরামর্শ ও সমঝোতার মাধ্যমে সকল কর্মকাণ্ড পরিচালিত হয়। আল্লাহ বলেন-- وَشَأْ وِرُهُمْ فِي الْأَمْرِ অর্থ : “আর নীতি নির্ধারণে তাদের সঙ্গে পরামর্শ করুন।” (সূরা আলে-ইমরান : ১৫৯) ইসলামি রাষ্ট্রে সকল মানুষ সমান। বর্ণ, ভাষা বা গোত্রের ভিত্তিতে কারও শ্রেষ্ঠত্ব নেই । শ্রেষ্ঠত্বের মাপকাঠি হলো জ্ঞান, বুদ্ধি, যোগ্যতা এবং সর্বোপরি তাকওয়া ও বিশ্বস্ততা। আল্লাহ বলেন- إِنَّ أَكْرَمَكُمْ عِنْدَ اللَّهِ أَتْقُكُمْ অর্থ : “তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম, যার মধ্যে তাকওয়া বেশি আছে।” (সূরা আল-হুজুরাত : ১৩) ইসলামি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হন। যোগ্য ও বিশ্বস্ত লোকদেরই মজলিসে শুরার সদস্য নিয়োগ করা হয়। মহানবি (সা.) জনগণের মতামত নিয়ে মজলিসে শুরার সদস্য নিয়োগ করতেন । আর গভর্নর ও কালেক্টরদেরও মজলিসে শুরার সদস্য ও জনগণের মতামত নিয়ে নির্বাচন করতেন। সুতরাং ইসলামি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, মজলিসে শুরার সদস্যগণ এবং গুরুত্বপূর্ণ পদের কর্মকর্তাগণও জনগণের নির্বাচিত প্রতিনিধি। জনগণের ইচ্ছা ও আল্লাহর বিধানমতো তাদের কাজ করতে হয়। জনগণের কাছে তাদের কাজকর্মের জবাবদিহি করতে হয়। তারা বিশ্বস্ততা হারালে রাষ্ট্রীয় ক্ষমতায় আর থাকতে পারেন না। উদ্দীপকেও বর্ণিত হয়েছে, ইসলামি রাষ্ট্রে মানুষের কোনো মনগড়া আইন স্থান পাবে না। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একমাত্র আল্লাহর বিধান চালু থাকবে। সুতরাং এর দ্বারা বোঝা যায়, উল্লিখিত ইসলামি রাষ্ট্র সংসদীয় ও গণতান্ত্রিক পদ্ধতির সমর্থক।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত রাষ্ট্রটি কি সংসদীয় ও গণতান্ত্রিক পদ্ধতিকে সমর্থ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর