উদ্দীপকে উল্লিখিত রাষ্ট্রটি কি নীতিভিত্তিক? বুঝিয়ে লেখ।
উত্তর: ইসলামি রাষ্ট্রের আদর্শিক ও নৈতিক ভিত্তি আছে। উদ্দীপকে উল্লিখিত রাষ্ট্রটিও ইসলামি রাষ্ট্র হওয়ায়, এটি নীতিভিত্তিক। কুরআন সুন্নাহর আলোকে আদর্শ নীতিভিত্তিক রাষ্ট্রের মূলনীতিগুলো হচ্ছে- ১. আল্লাহ ও রাসুল (সা.)-এর আনুগত্যের স্থান সকল আনুগত্যের ঊর্ধ্বে থাকবে। ২. বিশেষ দায়িত্বপূর্ণ পদে শাসককে মুসলিম, খোদাভীরু, কুরআন-হাদিসের জ্ঞানে প্রাজ্ঞ ও দূরদর্শী হতে হবে। ৩. শাসক জনগণের প্রভু নয়; সেবক হবে। ৪. যতক্ষণ সরকার ইসলামের পথে পরিচালিত হবে ততক্ষণ সরকারের আনুগত্য সকলের কর্তব্য। ৫. সরকারের গঠনমূলক সমালোচনা করার অধিকার সকল নাগরিকের থাকবে। ৬. রাষ্ট্রের আইনকানুন ইসলামি শরিয়ত মোতাবেক হতে হবে। ৭. কুরআন ও সুন্নাহর ভিত্তিতে সকল বিরোধ মীমাংসা করতে হবে। উপরিউক্ত মূলনীতিগুলো ইসলামি রাষ্ট্রে বিদ্যমান বলে উল্লিখিত ইসলামি রাষ্ট্রকে নীতিভিত্তিক রাষ্ট্র বলা যায়।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত রাষ্ট্রটি কি নীতিভিত্তিক? বুঝিয়ে লেখ।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর