উদ্দীপকে উল্লিখিত বিষয়টি প্রণয়নে কী লাভ হয়েছে তা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মদিনা সনদ সম্পাদনের মাধ্যমে মদিনায় শান্তি প্রতিষ্ঠা লাভ করে এবং এর রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান হন হযরত মুহাম্মদ (সা.)। মদিনা সনদে উল্লিখিত নীতিমালার মাধ্যমে হযরত মুহাম্মদ (সা.) যে রাষ্ট্রব্যবস্থার পত্তন করেছিলেন তার প্রত্যক্ষ প্রভাব তদানীন্তন বিশ্বের সর্বত্র প্রতিফলিত হয়েছিল। হযরত মুহাম্মদ (সা.) মদিনা সনদের মাধ্যমে মদিনার প্রত্যেক নাগরিকের অধিকার ও মর্যাদা নিশ্চিত করেছিলেন। তিনি ন্যায়বিচার প্রতিষ্ঠারও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছিলেন। তিনি মুসলিম ও অমুসলিমদের ধর্মে পূর্ণ স্বাধীনতা ও নিশ্চয়তা বিধান করেছিলেন। ধর্মীয় ক্ষেত্রে এ সহিষ্ণুতার নীতি বিশ্বের ইতিহাসে বিরল। মদিনা সনদ মুসলিম ও অমুসলিমদের ভ্রাতৃত্বের বন্ধনে আবন্ধ করে তাদের মন থেকে হিংসা-বিদ্বেষ দূর করে। ফলে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক কলহের অবসান ঘটে।মদিনা সনদ বিভিন্ন সম্প্রদায়ের লোকদের মধ্যে গোত্রশক্তির ধারণা তিরোহিত করে তাদেরকে এক রাজনৈতিক ছত্রছায়ায় সমবেত করে। ফলে তাদের মধ্যে রাজনৈতিক ঐক্য স্থাপিত হয় এবং তারা একটি সুসংহত জাতিতে পরিণত হয়। মদিনা সনদের ঘোষণার পর বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা তারা একত্রে মিলেমিশে বসবাস করার সুযোগ পায়। ফলে যৌথশক্তির ধারণার সৃষ্টি হয় এবং তা বিস্তার লাভ করে। ফলশ্রুতিতে মদিনায় বিশৃঙ্খল রাজনৈতিক পরিস্থিতির অবসান ঘটে এবং সেখানে একটি শক্তিশালী রাষ্ট্রের উদ্ভব হয়। মদিনা সনদের এ সাফল্য আন্তর্জাতিক পর্যায়ে বৃহত্তর সনদ স্বাক্ষরের সম্ভাবনার পথকে সুগম করে। উদ্দীপকেও বর্ণিত হয়েছে যে, দ্বিধাবিভক্ত ও আত্মকলহে লিপ্ত মদিনাবাসীর মধ্যে শান্তি ও ঐক্য প্রতিষ্ঠার পেছনে মদিনা সনদের ভূমিকা অত্যন্ত ব্যাপক। পরিশেষে বলা যায়, মদিনা সনদ প্রণয়নের ফলে মদিনাবাসীদের মাঝে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয় এবং মুহাম্মদ (সা.) অবিসংবাদিত নেতা হিসেবে আবির্ভূত হন।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বিষয়টি প্রণয়নে কী লাভ হয়েছে তা বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর