ইসলামি রাষ্ট্রে উদ্দীপকে উল্লিখিত ব্যক্তিদের কী কর্তব্য রয়েছে? বিশ্লেষণ কর।
উত্তর: ইসলামি রাষ্ট্রের প্রতি নাগরিকের বেশকিছু কর্তব্য রয়েছে। রাষ্ট্রের প্রতি নাগরিকের সর্বপ্রথম ও প্রধান কর্তব্য আনুগত্য করা। আল্লাহ ও রাসুলের আনুগত্যের সাথে সাথে রাষ্ট্রেরও আনুগত্য করা আবশ্যক। রাষ্ট্র তথা জনগণের কল্যাণের জন্য প্রণীত রাষ্ট্রের আইন মেনে চলা নাগরিকের কর্তব্য। রাষ্ট্র ইসলাম বিরোধী, জনস্বার্থ পরিপন্থি আইন জারি করতে পারবে না। করলে নাগরিকগণ তা মানতে বাধ্য নয়। বরং তা পরিবর্তনের জন্য সচেষ্ট হবে। নাগরিকগণ নিজেরা রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টি থেকে বিরত থাকবে এবং অন্যদেরও বিরত রাখবে। দেশের স্বাধীনতা রক্ষা করা নাগরিকের অন্যতম কর্তব্য। প্রয়োজন হলে জানমাল সবকিছু উৎসর্গ করতে হবে। কল্যাণ রাষ্ট্রের প্রতিরক্ষা, উন্নয়ন ইত্যাদি খাতে অর্থ ব্যয় করতে হয়। রাষ্ট্রের তথা জনগণের সার্বিক কল্যাণে যে কর ধার্য করা হয় তা এবং জাকাত, সদকা ইত্যাদি আদায় করা নাগরিকের কর্তব্য। প্রত্যেক নাগরিককেই রাষ্ট্রের কল্যাণকামী হতে হবে। ব্রাষ্ট্রের কোনো ক্ষতিকর কাজে নিজে লিপ্ত হবে না এবং অন্যকেও তা হতে বিরত রাখবে। ইসলামি রাষ্ট্রে একজনের যা অধিকার অন্যজনের তা কর্তব্য। কর্তব্য পালন ছাড়া অধিকারের কথা চিন্তাও করা যায় না। কোনো ব্যক্তির যা প্রাপ্য তা হচ্ছে তার অধিকার। নাগরিকের কল্যাণের জন্যই কল্যাণ রাষ্ট্রের প্রতি নাগরিকের কর্তব্য পালন করতে হয়। সুতরাং বলা যায়, ইসলামি রাষ্ট্রের নাগরিকদের রাষ্ট্রের প্রতি উল্লিখিত কর্তব্যসমূহ পালন করতে হয়।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
ইসলামি রাষ্ট্রে উদ্দীপকে উল্লিখিত ব্যক্তিদের কী কর্তব্য রয়েছে? বিশ্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর