মতিন সাহেবের মতে, ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা ইসলামি শরিয়তের। স্বাভাবিক গঠন। এ ব্যাপারে তোমার মতামত পাঠ্যবইয়ের আলোকে উপস্থাপন কর।
উত্তর: মতিন সাহেবের মতে, ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা ইসলামি শরিয়তের স্বাভাবিক গঠন। আমি উক্ত মতকে সমর্থন করি। ইসলামি শরিয়ত পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা সংক্রান্ত বিধিবিধানের সমষ্টি। ইসলামি শরিয়তের মূল উৎস কুরআন ও হাদিস। কুরআন ও হাদিসে ইসলামি রাষ্ট্রব্যবস্থার কথা বলা আছে বিধায় এটি ইসলামি শরিয়তের অংশ'। এছাড়া ইসলামি শরিয়ত যেহেতু পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা তাই মানুষের রাজনৈতিক জীবন সম্পর্কেও এর নির্দেশনা থাকা বাঞ্ছনীয়। অন্যথায় এটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা হওয়া সম্ভব নয়। আর যেহেতু মানুষের রাজনৈতিক জীবন পরিচালনার দিকনির্দেশনা শরিয়ত প্রদান করবে তাই ইসলামি রাষ্ট্রের ধারণা সেখানে স্বাভাবিকভাবেই চলে আসবে। আর তা প্রতিষ্ঠা করাটা স্বাভাবিক বিধায় ইসলামি রাষ্ট্রের গঠন ও স্বাভাবিক প্রক্রিয়া একজন মুমিনের কাছে। উদ্দীপকে মতিন সাহেব ক্লাসে ছাত্রদের উদ্দেশ্যে বললেন যে, ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা ইসলামি শরিয়তের স্বাভাবিক দাবি। সুতরাং বলা যায়, মতিন সাহেবের কথায় এ কথারই প্রতিফলন ঘটেছে। এজন্যই আমি তার মতকে সমর্থন করি।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
মতিন সাহেবের মতে, ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা ইসলামি শরিয়তের। স্বাভাবি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর