মদিনা সনদ পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সংবিধান। পাঠ্যপুস্তকের আলোকে মতামত দাও।
উত্তর: পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান মদিনা সনদ। মহানবি (সা.) ৬২২ খ্রিস্টাব্দে মদিনায় গমনের পর দেখেন যে, মদিনায় নানা গোত্র, উপগোত্র, ধর্মমত ও বিশ্বাসের মানুষ রয়েছে। এরা পাঁচ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল। যথা,১. মদিনার আদিম পৌত্তলিক সম্প্রদায়, ২. ইহুদি সম্প্রদায়, ৩. খ্রিষ্টান সম্প্রদায়, ৪. নবদীক্ষিত মুসলিম সম্প্রদায় (আনসার) এবং মক্কা থেকে আগত মুসলিম সম্প্রদায় (মুহাজির)। মদিনার এ সম্প্রদায়গুলোর মধ্যে তখন সম্ভাব ছিল না। তাদের মধ্যে আদর্শের মিল তো ছিলই না, তদুপরি তাদের মধ্যে বিরাজ করছিল দলগত হিংসা-বিদ্বেষ। ফলে মদিনার রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি খুবই জটিল ও শোচনীয় হয়ে পড়ে। এ পটভূমিতে রাসুলুল্লাহ (সা.) মদিনাবাসী সকল নাগরিকের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ প্রতিষ্ঠা এবং মদিনার নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার প্রতি মনোযোগ দেন। এ লক্ষ্যে ৬২২ খ্রিষ্টাব্দে মদিনায় বসবাসকারী বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সর্বসম্মত কয়েকটি নীতিমালার ভিত্তিতে একটি ঐতিহাসিক লিখিত চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তিই ইতিহাসে 'মদিনা সনদ' নামে পরিচিত। 'মদিনা সনদ' স্বাক্ষরিত হওয়ায় একদিকে যেমন মদিনাবাসী সকল গোত্রের সকল ধর্মাবলম্বীর মধ্যে ঐক্য ও সংহতি স্থাপিত হয়, অপরদিকে সকল নাগরিকের অধিকারও সুনিশ্চিত হয়। এর মাধ্যমে মদিনা একটি নবগঠিত নগররাষ্ট্রের মর্যাদা লাভ করে এবং এ নবগঠিত রাষ্ট্রের রাষ্ট্রপতি, সেনাপতি ও প্রধান বিচারপতি নিযুক্ত হন মুহাম্মদ (সা.)। উদ্দীপকে বর্ণিত হয়েছে, সব ধর্ম-বর্ণের লোকেরা একত্রে কীভাবে বসবাস করবে, তার দিকনির্দেশনা রয়েছে মহানবি (সা.)-এর মদিনা সনদে। এটি পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সংবিধান। 'মদিনা সনদ' সম্পাদিত হওয়ার অনেক পরে ইউরোপে জাতি রাষ্ট্রের জন্ম হয়। ইউরোপে ম্যাগনাকার্টা রচিত হওয়ার পূর্বে মানুষের কাছে সংবিধানের ধারণা পরিচিতি লাভ করেনি। একমাত্র মদিনা সনদ ব্যতীত এ ধরনের কোনো সংবিধানের অস্তিত্ব পূর্বে ছিল না বিধায় মদিনা সনদ পৃথিবীর সর্বপ্রথম লিখিত সংবিধান বলে স্বীকৃতি লাভ করে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
মদিনা সনদ পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সংবিধান। পাঠ্যপুস্তকের আলোকে …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর