ড. শরাফত আলীর বক্তব্যটি বিশ্লেষণপূর্বক 'ক' রাষ্ট্রের অমুসলিম নাগরিকদের অধিকার বিশ্লেষণ কর।
উত্তর: ক' রাষ্ট্রের অমুসলিম নাগরিকদের অধিকার সম্পর্কিত ড. শরাফত আলীর বক্তব্যটি সঠিক ও যথার্থ। ইসলামি রাষ্ট্রে অমুসলিমদের জানমাল হিফাজতের অধিকার এবং ধর্মীয়, সাংস্কৃতিক, সামাজিক ও নাগরিক অধিকার ইসলামে স্বীকৃত। অমুসলিমদের অধিকারসমূহের মধ্যে অন্যতম হচ্ছে তাদের জীবন রক্ষার অধিকার। রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন- "যদি কোনো ব্যক্তি কোনো মু'আহিদ (জিম্মি)-কে হত্যা করে তবে জান্নাতের ঘ্রাণও তার নসিব হবে না। অথচ চল্লিশ বছরের দূরত্বে থেকেও জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে।" (মিশকাত) এতে এ কথা প্রতীয়মান হয়, ইসলামি রাষ্ট্রে একজন অমুসলিম নাগরিকের প্রাণের মর্যাদা একজন মুসলিমের সমান। এ কারণেই একজন অমুসলিম নাগরিকের রক্তপণ একজন মুসলিম নাগরিকের রক্তপণের সমান ধার্য করা হয়েছে। উদ্দীপকে বর্ণিত হয়েছে, 'ক' নামক রাষ্ট্রে ইসলামি শাসন চালু হলে অমুসলিম নাগরিক লুই কান তার প্রতিবেশী মুসলিম নাগরিক ড. শরাফত আলীর নিকট নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে। ড. শরাফত আলী তাকে সান্ত্বনা দিয়ে বলেন যে, নিরাপত্তা লাভ, ধর্মপালন, ব্যক্তিস্বাধীনতা, ন্যায়বিচার লাভ, চাকরি লাভ, বাকস্বাধীনতাসহ সকল ক্ষেত্রে অমুসলিম নাগরিকদের পূর্ণ অধিকার থাকবে। পরিশেষে বলা যায়, 'ক' নামক রাষ্ট্রের অমুসলিম নাগরিকদের অধিকার সম্পর্কে ড. শরাফত আলী যে বক্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ সঠিক ও যথার্থ।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
ড. শরাফত আলীর বক্তব্যটি বিশ্লেষণপূর্বক 'ক' রাষ্ট্রের অমুসলিম নাগরিক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর