আটককৃত লোকটির তথ্যে ইসলামি রাষ্ট্রের যে ধারণার প্রতিফলন ঘটেছে তা ব্যাখ্যা কর।
উত্তর: লোকটির তথ্যের আলোকে ইসলামি রাষ্ট্রের বেশকিছু বৈশিষ্ট্যের ইঙ্গিত পাওয়া যায়। ইসলামি রাষ্ট্র একটি ধর্মভিত্তিক আদর্শিক এবং নিয়ন্ত্রিত গণতান্ত্রিক জনকল্যাণমুখী রাষ্ট্র। কেননা যে রাষ্ট্র ইসলামের মূল উৎস পবিত্র কুরআন ও সুন্নাহর বিধিবিধান দ্বারা পরিচালিত হয় তাই হলো ইসলামি রাষ্ট্র। ইসলামি রাষ্ট্রের সকল কার্যবিধি ও শাসনতন্ত্রের মূলভিত্তি হবে আল্লাহ ও তাঁর রাসুলের আদেশ-নিষেধ সংবলিত বিধান তথা কুরআন ও সুন্নাহর আলোকে। ইসলামি রাষ্ট্রের শাসনকার্য পরিচালিত হয় আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী। ইসলামি রাষ্ট্রের এ বৈশিষ্ট্য সম্পর্কে পবিত্র কুরআনে বলা হয়েছে, "হে রাসুল। নিশ্চয়ই আমি আপনার প্রতি ঐশী গ্রন্থ আল কুরআন অবতীর্ণ করেছি যেন আপনি তদনুযায়ী জনগণের মধ্যে শাসনকার্য পরিচালনা করতে পারেন ও নির্দেশ প্রদান করতে পারেন।" (সূরা আন-নিসা: ১০৫) ইসলামি রাষ্ট্রের মৌলিক বৈশিষ্ট্য হলো সেখানে মানুষের মনগড়া খেয়াল-খুশি অনুযায়ী অনুশাসন রচনার কোনো অধিকার নেই। সকল সৃষ্টির স্রষ্টা মহান আল্লাহর দেওয়া বিধান ও অনুশাসন অনুযায়ী রাষ্ট্রীয় সকল প্রশাসন পরিচালিত হতে হবে। ইসলামি রাষ্ট্রের প্রতিটি কর্মকান্ড ইসলামি নীতিনৈতিকতা দ্বারা পরিচালিত। এটি ইনসাফ ও জনকল্যাণমূলক রাষ্ট্র। আইনের শাসন প্রতিষ্ঠা ইসলামি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ইসলামি রাষ্ট্র এমন এক রাষ্ট্রব্যবস্থা যা বংশ, বর্ণ, ভাষা এবং ভৌগোলিক জাতীয়তার পরিবর্তে শুধু নীতি আদর্শের ওপর প্রতিষ্ঠিত। পৃথিবীর যেকোনো অঞ্চলের মানবজাতির যেকোনো সদস্য ইচ্ছা করলে এসব মূলনীতি স্বীকার করে নিতে পারে। আটককৃত লোকটির কথায়ও এসব বৈশিষ্ট্যই ফুটে উঠেছে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
আটককৃত লোকটির তথ্যে ইসলামি রাষ্ট্রের যে ধারণার প্রতিফলন ঘটেছে তা ব্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর