শেয়ারFacebookWhatsApp

'খলিফা' কাকে বলে?

উত্তর: ইসলামি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে খলিফা বলে।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

'খলিফা' কাকে বলে?

উদ্দীপক

জনাব আব্দুর রহমান একজন মুত্তাকি ও ন্যায়পরায়ণ ব্যক্তি। তিনি সকলের নিকট খুবই বিশ্বস্ত ও জনপ্রিয় হওয়া সত্ত্বেও পদ এবং অর্থের প্রতি লোভ না থাকায় কোনো নির্বাচনে প্রার্থী হন না। অন্যদিকে ড. নাজমুল দীর্ঘদিন ধরে চলমান রাজনৈতিক ও সামাজিক দাঙ্গা নিরসনে এলাকার মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের নেতাদের নিয়ে একটি চুক্তি করেন। যেখানে ভিন্ন ধর্মের ও ভিন্ন রাজনৈতিক দলের অনুসারীর উপর আক্রমণ না করার এবং স্ব-স্ব ধর্ম পালনের সুযোগদানের অঙ্গীকার করেন। এ চুক্তির মাধ্যমে সামাজিক শান্তি ও রাজনৈতিক সহনশীলতা বৃদ্ধি পায়।

Comilla · 2019

উত্তর

ইসলামি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে খলিফা বলে।

উত্তর

অমুসলিম নাগরিকরা ইসলামি রাষ্ট্রে নিরাপদ। কারণ ইসলামি রাষ্ট্রে অমুসলিম নাগরিকরা মানুষের মৌলিক অধিকারগুলো ভোগ করতে পারে। স্বীয় ধর্ম পালনের সুযোগ পায়। অন্য ধর্ম কারও ওপর চাপিয়ে দেওয়া হয় না। জানমাল ও ইজ্জতের নিরাপত্তা লাভ করে। রাষ্ট্রপ্রধান, শুরা সদস্য, প্রাদেশিক গভর্নর, প্রধান বিচারপতি বাদে সকল সরকারি পদে নিয়োগ লাভ করতে পারে। তাদের প্রতি কোনো প্রকার বৈষম্য করা হয় না।

উত্তর

জনাব আব্দুর রহমান ইসলামি রাষ্ট্রের মজলিসে শুরার সদস্য হওয়ার যোগ্য। কারণ এ পদের যে কয়েকটি আবশ্যকীয় যোগ্যতা থাকা প্রয়োজন তা জনাব আবদুর রহমানের মধ্যে উপস্থিত রয়েছে। ইসলামি রাষ্ট্রের মজলিসে শুরার সদস্য ও রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য আবশ্যকীয় যোগ্যতা হলো- ১. মুসলিম হওয়া; ২. মুত্তাকি হওয়া; ৩. পুরুষ হওয়া; ৪. ন্যায়পরায়ণ হওয়া; ৫. পদলোভী না হওয়া; ৬. অর্থ- বিত্তের প্রতি লোভ না থাকা; ৭. বিশ্বস্ত হওয়া; ৮. জনপ্রিয় হওয়া। তবে এমন গুণাবলি ছাড়াও আরও কতকগুলো গুণ থাকা আবশ্যক। যেমন— ১. প্রাপ্তবয়স্ক হওয়া; ২. সুস্থ ও কর্মক্ষম হওয়া; ৩. স্থায়ী নাগরিক হওয়া; ৪. আমানতদার হওয়া; ৫. আস্থাভাজন হওয়া; ৬. বিচক্ষণ ও প্রজ্ঞাবান হওয়া; ৭. বিদআতপন্থি না হওয়া; ৮. আগ্রাসন প্রতিরোধ ও অভ্যন্তরীণ সমস্যা সমাধানের যোগ্যসম্পন্ন হওয়া। জনাব আবদুর রহমানের মধ্যে উক্ত গুণাবলির সবই রয়েছে। তাই তিনি উক্ত দুটি পদেরই যোগ্য।

উত্তর

ড. নাজমুলের কর্মকাণ্ড ইসলামের লিখিত সংবিধান মদিনা সনদের সাথে সাদৃশ্যপূর্ণ। মহানবি (সা.) ৬২২ খ্রিষ্টাব্দে মদিনায় হিজরত করে সেখানে বসবাসরত গোত্রের সাথে মিলিত হয়ে একটি লিখিত চুক্তি সম্পাদন করেন। যা মদিনা সনদ নামে খ্যাত। এটিই পৃথিবীর প্রথম লিখিত সংবিধান। এতে ৪৭টি ধারা রয়েছে। মদিনা সনদে মদিনাকে নিরাপদ নগরী হিসেবে ঘোষণা করা হয় এবং প্রত্যেককে স্ব-স্ব ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়। বর্তমানে মদিনা সনদের উপযোগিতা অবশ্যই রয়েছে। বর্তমান বিশ্বে দাঙ্গা-হাঙ্গামা, যুদ্ধ লেগেই আছে। যার কারণে অকালে ঝড়ে যাচ্ছে বহু প্রাণ। শক্তিধর ও ক্ষমতাধর রাষ্ট্রগুলো তাদের আধিপত্য বজায় রাখতে নানা ধরনের মারণাস্ত্র উৎপাদন ও বিপণন করছে। ফলে বিশ্বের সর্বত্র অশান্তি ও নৈরাজ্য বিরাজ করছে। এ অবস্থা হতে উত্তরণের জন্য মদিনা সনদের আদর্শ অনুসরণ করা যায়। এজন্য অনেকে মনে করেন বর্তমান জাতিসংঘ মদিনা সনদেরই বাস্তব উদাহরণ। উদ্দীপকেও অনুরূপ অবস্থা পরিলক্ষিত হয়। তা হলো— ড. নাজমুল দীর্ঘদিন ধরে চলমান রাজনৈতিক ও সামাজিক দাঙ্গা নিরসনে এলাকার মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের নেতাদের নিয়ে একটি চুক্তি করেন। যেখানে ভিন্ন ধর্মের ও ভিন্ন রাজনৈতিক দলের অনুসারীর ওপর আক্রমণ না করার এবং স্ব-স্ব ধর্ম পালনের সুযোগদানের অঙ্গীকার করেন। এ চুক্তির মাধ্যমে সামাজিক শান্তি ও রাজনৈতিক সহনশীলতা বৃদ্ধি পায়। সুতরাং বলা যায়, বর্তমানে অবশ্যই মদিনা সনদের উপযোগিতা রয়েছে। যদি একে যথাস্থানে যথাযথভাবে কার্যকর করা যায় তাহলে অবশ্যই সেখানে শান্তি ও স্বস্তি নেমে আসবে। যেমনিভাবে, ড. নাজমুলের কর্মকাণ্ড মদিনা সনদের সাথে সাদৃশ্যপূর্ণ।
HSCIslamic Studies 1st PaperComilla 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।