শেয়ারFacebookWhatsApp

'ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই'- ব্যাখ্যা করো।

উত্তর: ইসলাম ধর্মের নীতি এবং আল্লাহ তায়ালার নির্দেশ অনুসারে ধর্মগ্রহণে কাউকে বাধ্য করা বা জোর করে কারো ওপর ধর্ম চাপিয়ে দেওয়া যাবে না। ইসলাম শান্তি ও মানবকল্যাণের ধর্ম। এ ধর্মগ্রহণ বা অনুসরণের ব্যাপারে মানুষ সম্পূর্ণ স্বাধীন। যেকোনো মানুষ ইসলামের আদর্শে অনুপ্রাণিত হয়ে নিজের বিবেকবুদ্ধি খাটিয়ে ইসলাম গ্রহণ করতে পারে বা নাও করতে পারে। এক্ষেত্রে কারো প্রতি বল প্রয়োগ বা কাউকে বাধ্য করা যাবে না। এ সম্পর্কে আল্লাহ বলেছেন- 'দীনের ব্যাপারে কোনো জোরজবরদস্তি নেই।' (সুরা আল বাকারা: ২৫৬)

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

'ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই'- ব্যাখ্যা করো।

উদ্দীপক

"A" একটি বহুজাতিক স্বাধীন রাষ্ট্র। জনগণের মধ্যে মুসলমানের সংখ্যা বেশি হলেও এদেশে নানা ধর্মের ও বর্ণের লোক বসবাস করে আসছে। মৌলিক অধিকার নিশ্চিতকরণসহ দেশের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিদ্যমান। এর কারণে "A" নামক রাষ্ট্র প্রধান প্রথম লিখিত সংবিধানকে মাপকাঠি করে দেশ পরিচালনা করেন। পার্শ্ববর্তী রাষ্ট্রে "B" তে জনগণের মধ্যে অশান্তি বিরাজ করছে। সাম্প্রদায়িক দাঙ্গা প্রায় সময়ই লেগে থাকে। ক্ষুদ্র ক্ষুদ্র জাতি গোষ্ঠীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হয়।

Dhaka · 2018

উত্তর

ইসলামি রাষ্ট্রের পরামর্শ সভার নাম মজলিশে শুরা।

উত্তর

ইসলাম ধর্মের নীতি এবং আল্লাহ তায়ালার নির্দেশ অনুসারে ধর্মগ্রহণে কাউকে বাধ্য করা বা জোর করে কারো ওপর ধর্ম চাপিয়ে দেওয়া যাবে না। ইসলাম শান্তি ও মানবকল্যাণের ধর্ম। এ ধর্মগ্রহণ বা অনুসরণের ব্যাপারে মানুষ সম্পূর্ণ স্বাধীন। যেকোনো মানুষ ইসলামের আদর্শে অনুপ্রাণিত হয়ে নিজের বিবেকবুদ্ধি খাটিয়ে ইসলাম গ্রহণ করতে পারে বা নাও করতে পারে। এক্ষেত্রে কারো প্রতি বল প্রয়োগ বা কাউকে বাধ্য করা যাবে না। এ সম্পর্কে আল্লাহ বলেছেন- 'দীনের ব্যাপারে কোনো জোরজবরদস্তি নেই।' (সুরা আল বাকারা: ২৫৬)

উত্তর

উদ্দীপকে 'AA^{\prime} নামক রাষ্ট্রটি ইসলামি রাষ্ট্রের সাথে মিল আছে। কুরআন ও সুন্নাহর ভিত্তিতে গঠিত ও পরিচালিত রাষ্ট্রকে ইসলামি রাষ্ট্র বলে। ইসলামি রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো- মুসলিম জনগণ, তবে জিযিয়া কর পরিশোধ করে অমুসলিমরাও বসবাস করতে পারবে। এছাড়া আল্লাহর সার্বভৌমত্ব, মুসলিম রাষ্ট্রপ্রধান, নাগরিকদের মৌলিক অধিকারের নিশ্চয়তা প্রদান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি প্রভৃতি ইসলামি রাষ্ট্রের বৈশিষ্ট্য যা 'AA^{\prime} রাষ্ট্রের ক্ষেত্রে লক্ষণীয়।উদ্দীপকে উল্লেখ করা হয়েছে, 'AA^{\prime} একটি বহুজাতিক স্বাধীন রাষ্ট্র। সেখানকার অধিকাংশ জনগণ মুসলিম হলেও অন্যান্য ধর্ম ও বর্ণের লোক বসবাস করে। নাগরিকদের মৌলিক অধিকারের নিশ্চয়তাসহ সাম্প্রদায়িক সম্প্রীতি বিদ্যমান। সে দেশের রাষ্ট্রপ্রধান প্রথম লিখিত সংবিধান অর্থাৎ মদিনা সনদের অনুসরণ করে দেশ পরিচালনা করেন। ইসলামি রাষ্ট্রে মুসলিম ও অমুসলিম নাগরিকদের মধ্যে সৌহার্দ ও সম্প্রীতি বজায় থাকে। ইসলামি রাষ্ট্র নাগরিকদের মৌলিক অধিকার পূরণের পূর্ণ নিশ্চয়তা দেয়। এসব বৈশিষ্ট্যের আলোকে স্পষ্ট বোঝা যায় যে, 'AA^{\prime} রাষ্ট্রটি একটি ইসলামি রাষ্ট্র।

উত্তর

আমি মনে করি ইসলামি রাষ্ট্রব্যবস্থার অনুপস্থিতিই 'BB^{\prime} রাষ্ট্রে অশান্তির কারণ।কুরআন ও সুন্নাহর বিধিবিধানের আলোকে গঠিত এবং পরিচালিত রাষ্ট্রব্যবস্থাকে ইসলামি রাষ্ট্রব্যবস্থা বলা হয়। ইসলামি রাষ্ট্রব্যবস্থায় নাগরিকদের সব ধরনের অধিকার প্রতিষ্ঠিত হয়। এটি একটি আদর্শ রাষ্ট্রব্যবস্থা যেখানে জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে সব মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে। সবাই নিরাপদে ও শান্তিতে বসবাস করতে পারে, যে বিষয়গুলো 'BB^{\prime} রাষ্ট্রে অনুপস্থিত।উদ্দীপকের 'BB^{\prime} রাষ্ট্রের জনগণের মধ্যে অশান্তি বিরাজ করছে। প্রায় সময়ই সেখানে সাম্প্রদায়িক দাঙ্গা লেগে থাকে। সেখানে ক্ষুদ্র ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নাগরিকরা তাদের অধিকার থেকে বঞ্চিত হয়। 'BB^{\prime} রাষ্ট্রের এ করুণ অবস্থা থেকে স্পষ্ট বোঝা যায়, সেখানে ইসলামি রাষ্ট্রব্যবস্থা অনুপস্থিত। কেননা ইসলামি রাষ্ট্রব্যবস্থা বিদ্যমান থাকলে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হতো না। ইসলামি রাষ্ট্রব্যবস্থা কুরআন ও সুন্নাহর নীতিমালার ভিত্তিতে পরিচালিত হয়। সেখানে নাগরিকদের মৌলিক ও মানবাধিকারের নিশ্চয়তা দেওয়া হয়। মুসলিম ও অমুসলিম নাগরিকরা মিলেমিশে সুখে-শান্তিতে বসবাস করে। পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির মাধ্যমে রাষ্ট্রীয় উন্নয়নের চেষ্টা অব্যাহত রাখে।উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, ইসলামি রাষ্ট্রব্যবস্থা তথা কুরআন ও সুন্নাহর বিধিবিধানের অনুপস্থিতিই 'BB^{\prime} রাষ্ট্রে সাম্প্রদায়িক দাঙ্গা, অশান্তি ও বিশৃঙ্খলার কারণ।
HSCIslamic Studies 1st PaperDhaka 2018
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

'ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই'- ব্যাখ্যা করো। | Prosthuti