শেয়ারFacebookWhatsApp

ইহসান কী?

উত্তর: স্রষ্টা ও সৃষ্টির প্রতি মানুষের যে দায়িত্ব-কর্তব্য রয়েছে তা নিষ্ঠা ও আন্তরিকতার সাথে সুন্দরভাবে পালন করাকে ইহসান বলে।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

ইহসান কী?

উদ্দীপক

জনাব মায়মুনা 'ক' এলাকার একজন সমাজসেবিকা। তিনি বিভিন্ন ধর্ম ও গোত্রের লোকদের ঐক্যবদ্ধ হয়ে এলাকার উন্নয়নে কাজ করার আহ্বান জানান। এ ব্যাপারে তিনি সবার স্বার্থ সংরক্ষণের নিমিত্তে একটি সার্বজনীন চুক্তি স্বাক্ষরের ব্যবস্থা করেন এবং প্রত্যেক গোত্র থেকে একজন করে নেতা নির্বাচন করেন। চুক্তিতে বলা হয়, প্রত্যেকে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে। কেউ কারো উপর হস্তক্ষেপ করবে না। একে অপরের বিপদে এগিয়ে আসবে। কেউ কারো কোনো ক্ষতি করবে না। এক গোত্রের সাথে অপর গোত্রের কোনো বিরোধ হলে নেতৃবৃন্দ ফায়সালা করবে। এভাবে উক্ত এলাকায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব গোত্রের লোকদের শান্তিপূর্ণ সহাবস্থান চলতে লাগল।

Dhaka · 2019

উত্তর

স্রষ্টা ও সৃষ্টির প্রতি মানুষের যে দায়িত্ব-কর্তব্য রয়েছে তা নিষ্ঠা ও আন্তরিকতার সাথে সুন্দরভাবে পালন করাকে ইহসান বলে।

উত্তর

মহানবি (সা.) বলেছেন, “যে ব্যক্তি মানুষকে দয়া করে না তাকে আল্লাহ দয়া করে না।” (বুখারি ও মুসলিম) এ হাদিসে মানব সেবার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। আর মানব সেবা না করলে তার প্রতি মহান আল্লাহ কী আচরণ করবেন তা উক্ত হাদিসে বর্ণনা করা হয়েছে । এর মর্মার্থ হলো মহান আল্লাহ পরম দয়ালু ও মেহেরবান হওয়া সত্ত্বেও ওই ব্যক্তির প্রতি দয়া করবেন না, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না। তাই সব মানুষের সাথে সদয় আচরণ করা এবং মানুষের প্রতি দয়া দেখানো আমাদের প্রত্যেকেরই কর্তব্য। যদি আমরা মানুষের প্রতি দয়া দেখাতে পারি তাহলে অবশ্যই আল্লাহ আমাদের প্রতি দয়া করবেন।

উত্তর

জনাব মায়মুনার উদ্যোগে স্বাক্ষরিত চুক্তিটির সাথে পাঠ্যপুস্তকের মদিনার সনদের সামঞ্জস্য রয়েছে। মহানবি হযরত মুহাম্মদ (সা.) মক্কা ছেড়ে মদিনায় হিজরত করার পর সেখানে একটি ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করার পরিকল্পনা করেন। মদিনায় তখন মুসলমান মুহাজির ও আনসার সম্প্রদায় ছাড়াও মূর্তি উপাসক, খ্রিষ্টান এবং ইহুদি সম্প্রদায়ের লোক বাস করত। ইসলামি রাষ্ট্রের বুনিয়াদ সুদৃঢ় করার জন্য হযরত মুহাম্মদ (সা.) সেসব সম্প্রদায়ের সহযোগিতা এবং সমঝোতার প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। সেখানে আউস ও খাযরাজ গোত্র দীর্ঘদিন যাবৎ রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত ছিল। তিনি তাদের রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ করেন এবং তাদের মধ্যে ঐক্য সৃষ্টি করেন। এছাড়া মদিনার অন্যান্য সম্প্রদায়ের পরস্পরের মধ্যে সদ্ভাব ও সম্প্রীতি প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুসংহত ইসলামি রাষ্ট্র বিনির্মাণে ৪৭টি ধারাবিশিষ্ট একটি চুক্তি প্রণয়ন করেন। ইসলামের ইতিহাসে এটি 'মদিনা সনদ' নামে খ্যাত। মদিনা সনদের ধারাসমূহের সাথে উদ্দীপকে বর্ণিত চুক্তির মিল লক্ষ করা যায়। তাই বলা যায়, জনাব মায়মুনার উদ্যোগে স্বাক্ষরিত চুক্তিটির সাথে পাঠ্যপুস্তকের মদিনা সনদের সামঞ্জস্য রয়েছে।

উত্তর

অসাম্প্রদায়িক কল্যাণ রাষ্ট্র গঠনে উক্ত চুক্তি তথা মদিনা সনদের গুরুত্ব অপরিসীম। মদিনায় বহু সম্প্রদায় বসবাস করত। যেমন— ইহুদি, খ্রিষ্টান, পৌত্তলিক ও মুসলমান। এদের মধ্যে সুসম্পর্ক ছিল না এবং কোনো কোনো গোত্র দীর্ঘকাল যাবৎ রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত। মদিনা সনদ প্রণয়নের মাধ্যমে গোত্রে গোত্রে সম্প্রীতি স্থাপন করা হয় এবং জাতীয় ঐক্য গড়ে তোলা হয়। ফলে মদিনা একটি অসাম্প্রদায়িক কল্যাণ রাষ্ট্রে পরিণত হয়। আর এসবের নেতৃত্ব দেন মহানবি (সা.)। বর্তমানেও কোনো রাষ্ট্র যদি বিভিন্ন জাতি সত্তার নাগরিক থাকে, তাহলে সেখানে মদিনা সনদের আলোকে পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। মদিনা সনদকে Role Model হিসেবে গণ্য করে সে আলোকে রাষ্ট্রের নীতিমালা ও করণীয় নির্ধারণ করতে হবে। যদি তা করা যায় তাহলে ওই রাষ্ট্র অসাম্প্রদায়িক ও কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে। উদ্দীপকেও বর্ণিত হয়েছে, সমাজসেবিকা মায়মুনা বিভিন্ন ধর্ম ও গোত্রের লোকদের স্বার্থ সংরক্ষণের নিমিত্তে একটি সার্বজনীন চুক্তি স্বাক্ষরের ব্যবস্থা করেন। চুক্তিতে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন, কেউ কারো ওপর হস্তক্ষেপ না করা, বিপদে এগিয়ে আসা ইত্যাদি বিষয় উল্লেখ করা হয়, যা মদিনা সনদের সাথে তুলনীয়। সুতরাং বলা যায়, অসাম্প্রদায়িক কল্যাণ রাষ্ট্র গঠনে উক্ত চুক্তি তথা মদিনা সনদের গুরুত্ব অপরিসীম।
HSCIslamic Studies 1st PaperDhaka 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।