ইসলামি রাষ্ট্রব্যবস্থার উৎস সম্পর্কে কী জান? লেখ।
উত্তর: ইসলামি রাষ্ট্রব্যবস্থা কোনো মানুষের আবিষ্কার বা যুগের চাহিদামাফিক বক্তব্য নয়। বরং ইসলামি রাষ্ট্রব্যবস্থার মূল উৎস হচ্ছে পবিত্র কুরআন ও রাসুল (সা.)-এর আদর্শ। রাজনৈতিক পরিস্থিতি যেহেতু স্থিতিশীল কোনো বিষয় নয় বরং তা যুগ ও সময়ের সাথে চলমান, তাই কুরআন ও হাদিসে কেবল ইসলামি রাজনীতির মূলনীতিসমূহ দেওয়া হয়েছে। বাকি খুঁটিনাটি বিষয় রচনা করার ভার সমসাময়িক যুগের বিশেষজ্ঞদের ওপর ন্যস্ত করা হয়েছে। তারা ইসলামি রাজনৈতিক ব্যবস্থাকে যুগের চাহিদা মোতাবেক কুরআন ও সুন্নাহর ভিত্তিতে রচনা করবেন। কাজেই দেখা যায়, ইসলামি রাষ্ট্রব্যবস্থার মূল উৎস হচ্ছে ৪টি। যথা- ১. কুরআন, ২. সুন্নাহ, ৩. উম্মতের ইজমা ও ৪. কিয়াস।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
ইসলামি রাষ্ট্রব্যবস্থার উৎস সম্পর্কে কী জান? লেখ।
উত্তর