মদিনার সনদ বলতে কী বোঝায়?
উত্তর: ইসলামের ইতিহাসে প্রথম লিখিত সনদকেই 'মদিনা সনদ' বলা হয়। নবুয়ত লাভের পর ইসলাম প্রচার শুরু করলে মহানবি (স) কাফির ও মুশরিকদের নিপীড়ন-নির্যাতনের শিকার হন। ফলে তিনি আল্লাহ তায়ালার নির্দেশে মক্কা থেকে মদিনায় হিজরত করেন। সেখানে পৌঁছে তিনি দেখেন যে, সেখানকার খ্রিষ্টান, ইহুদি, পৌত্তলিক সকলেই বিভিন্ন গোত্রে বিভক্ত এবং পারস্পরিক হিংসা ও হানাহানিতে লিপ্ত। এ পটভূমিতে রাসুল (স) মদিনার সকল নাগরিকের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠা এবং মদিনার নিরাপত্তা নিশ্চিত করার প্রতি মনোযোগ দেন। এ লক্ষ্যে ৬২৪ খ্রিষ্টাব্দে মদিনায় বসবাসকারী বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সর্বসম্মত কয়েকটি নীতিমালার ভিত্তিতে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তিই ইসলামের ইতিহাসে 'মদিনা সনদ' নামে পরিচিত। ঐতিহাসিক ইবনে হিশামের মতে, এ সনদে ৪৭টি ধারা রয়েছে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
মদিনার সনদ বলতে কী বোঝায়?
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর