শেয়ারFacebookWhatsApp

ইসলামি রাষ্ট্রে রাষ্ট্রপ্রধান হবেন ন্যায়পরায়ণ- ব্যাখ্যা কর।

উত্তর: ইসলামি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হবেন অবশ্যই ন্যায়পরায়ণ। কেননা, ন্যায়নীতি ছাড়া সুষ্ঠু শাসন পরিচালনা সম্ভব নয়। বিচার ফায়সালা, দায়িত্ব বণ্টন এবং নিজস্ব দায়িত্ব পালনে রাষ্ট্রপ্রধান ন্যায়নিষ্ঠ না হলে এ রাষ্ট্রে জুলুম, নিপীড়ন ও অবিচারে ভরে যাবে। আল্লাহ তায়ালা ন্যায়নীতির অনুসরণ ও অনুশীলনকে তাই ফরজ করে দিয়েছেন। আল্লাহ বলেন- 'যখন লোকদের মধ্যে বিচার ফায়সালা করবে তখন তা ন্যায়পরায়ণতার সাথে করবে।' (সুরা আন-নিসা: ৫৮) তাহলে রাষ্ট্রপ্রধান ন্যায়নিষ্ঠ ও ইনসাফের গুণে ভূষিত হবেন।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

ইসলামি রাষ্ট্রে রাষ্ট্রপ্রধান হবেন ন্যায়পরায়ণ- ব্যাখ্যা কর।

উদ্দীপক

জনাব রাজীব ফরিদ যে দেশে নাগরিকত্ব পেয়েছেন সেখানে ভাসমান লোকের সংখ্যা অনেক। উল্লেখযোগ্য সংখ্যক লোক অনাহারে বা অর্ধাহারে থাকে। বিভিন্ন পেশাজীবী লোক তাদের পেশা বাদ দিয়ে অন্য পেশা গ্রহণে বাধ্য হয়। রাতের বেলায় অনেকে ছিনতাইয়ের কবলে পড়ে। সেখানকার সরকার সংকট মোকাবেলায় দেশের ভূমি, ব্যবসা-বাণিজ্য ও অন্যান্য সম্পদ নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে। সকল নাগরিককে বিভিন্ন কাজে নিয়োজিত করে মৌলিক চাহিদা পূরণের ব্যবস্থা করে এবং ব্যক্তি পর্যায়ে সুদ নিষিদ্ধ করে।

Dhaka · 2017

উত্তর

ইসলামি রাষ্ট্র ব্যবস্থার উৎসগুলো হলো- কুরআন, হাদিস, ইজমা ও কিয়াস।

উত্তর

ইসলামি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হবেন অবশ্যই ন্যায়পরায়ণ। কেননা, ন্যায়নীতি ছাড়া সুষ্ঠু শাসন পরিচালনা সম্ভব নয়। বিচার ফায়সালা, দায়িত্ব বণ্টন এবং নিজস্ব দায়িত্ব পালনে রাষ্ট্রপ্রধান ন্যায়নিষ্ঠ না হলে এ রাষ্ট্রে জুলুম, নিপীড়ন ও অবিচারে ভরে যাবে। আল্লাহ তায়ালা ন্যায়নীতির অনুসরণ ও অনুশীলনকে তাই ফরজ করে দিয়েছেন। আল্লাহ বলেন- 'যখন লোকদের মধ্যে বিচার ফায়সালা করবে তখন তা ন্যায়পরায়ণতার সাথে করবে।' (সুরা আন-নিসা: ৫৮) তাহলে রাষ্ট্রপ্রধান ন্যায়নিষ্ঠ ও ইনসাফের গুণে ভূষিত হবেন।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত দেশে মৌলিক অধিকার ও নিরাপত্তা লাভের অধিকার ক্ষুণ্ণ হয়।রাষ্ট্রের মানুষের নিরাপত্তার নিশ্চয়তা বিধান করে রাষ্ট্র। মুসলিম অমুসলিম নির্বিশেষে রাষ্ট্রের সবাই নাগরিক, এখানে সবাই সমান নিরাপত্তা পাওয়ার অধিকারী। রাষ্ট্রপ্রধান তাদের সকলের জীবন, সম্ভ্রম ও সম্পদের নিরাপত্তা বিধান করবেন। কেউ যেন শঙ্কায়, সন্ত্রাসে নিরাপত্তাহীনতায় না ভোগে, কারো যেন সম্মান নষ্ট হওয়ার মতো কোনো ঘটনা না ঘটে, কেউ যেন অন্যায়ভাবে সম্পদে তার অধিকার না হারায় এসব বিষয়গুলো রাষ্ট্রপ্রধান নিশ্চিত করবে।খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, ও চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। সর্বসাধারণের কেউ যেন অন্তত ক্ষুধা ও কাপড়ের কষ্টে না থাকে সে দিকে খেয়াল রাখতে হবে।উদ্দীপকে জনাব রাজীব ফরিদ যে দেশে নাগরিকত্ব পেয়েছেন সেখানে ভাসমান লোকের সংখ্যা অনেক। উল্লেখযোগ্য সংখ্যক লোক অনাহারে বা অর্ধাহারে থাকে। বিভিন্ন পেশাজীবী লোক তাদের পেশা বাদ দিয়ে অন্য পেশা গ্রহণে বাধ্য হয়। রাতের বেলায় ছিনতাইয়ের কবলে পড়ে। এসব বৈশিষ্ট্য থেকে সুস্পষ্ট হয় যে উল্লিখিত দেশে লোকসংখ্যা ঠিকমতো খাবার ও বাসস্থান না পাওয়ায় তাদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়। রাতের বেলায় ছিনতাইয়ের কবলের মাধ্যমে নিরাপত্তা লাভের অধিকার থেকে বঞ্চিত হয়।

উত্তর

না, উল্লিখিত দেশে গৃহীত অর্থনৈতিক সংস্কারের সাথে ইসলামি অর্থব্যবস্থা সংগতিপূর্ণ নয়।ইসলামি অর্থব্যবস্থা একটি মানবকল্যাণময় প্রগতিশীল আদর্শ অর্থব্যবস্থা। এ ব্যবস্থার মাধ্যমে সমাজ থেকে যাবতীয় দুর্নীতি ও অসাম্য দূর করে একটি সুষ্ঠু, সুন্দর ও সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠা করা যায়।এ অর্থব্যবস্থায় সম্পদের সুষম বণ্টন প্রতিষ্ঠিত হয়। এ অর্থব্যবস্থায় অন্যের সম্পদ জবরদস্তি, বাহুবলে ভোগ দখল প্রভৃতি সম্পূর্ণ নিষিদ্ধ। আবার জনসাধারণের নিকট কোনো সম্পদ থাকবে না এটাও নয়। সম্পদের মালিক আল্লাহ, মানুষ প্রতিনিধি মাত্র। এ ব্যবস্থায় ধনীদের নিসাব পরিমাণ সম্পদ থাকলে তার জাকাত দিতে হবে। আয় বুঝে ব্যয় করতে হবে। আবার কৃপণতাকে নিষেধ করা হয়েছে।উদ্দীপকে উল্লিখিত দেশে মানুষ ভাসমান জীবনযাপন করে, অনাহারে থাকে, লোকেরা তাদের পেশা বাদ দিয়ে অন্য পেশা গ্রহণ করে, রাতে মানুষ ছিনতাইয়ের কবলে পড়ে। এসব সমস্যার জন্য সেখানকার সরকার সংকট নিরসনের জন্য ভূমি, ব্যবসা-বাণিজ্য ও অন্যান্য সম্পদ নিজের নিয়ন্ত্রণে আনে। এটি সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। যা ইসলামি অর্থব্যবস্থার সাথে সংগতিপূর্ণ নয়, কেননা ইসলামে ব্যক্তি মালিকানা আছে। আবার ঐ দেশের সরকার সকল নাগরিককে বিভিন্ন কাজে নিয়োজিত করে মৌলিক চাহিদা পূরণের ব্যবস্থা করে এবং ব্যক্তি পর্যায়ে সুদ নিষিদ্ধ করে। এটিও ইসলামি অর্থব্যবস্থার সাথে সংগতিপূর্ণ নয়। কেননা ইসলামে শুধু ব্যক্তি নয়, সকল পর্যায়ে সুদ নিষিদ্ধ। তাই উল্লিখিত দেশের সংকট নিরসনে গৃহীত সংস্কারের সাথে ইসলামি অর্থব্যবস্থা সংগতিপূর্ণ নয়।এদেশে পুরোপুরি ইসলামি অর্থব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারলে উক্ত সমস্যার সমাধান করা সম্ভব।
HSCIslamic Studies 1st PaperDhaka 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।