শেয়ারFacebookWhatsApp

'ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই' ব্যাখ্যা কর।

উত্তর: “ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই” ।-এর অর্থ হলো কোনো অমুসলিমকে ইসলাম ধর্ম গ্রহণে বা পালনে বলপ্রয়োগ করা যাবে না। অমুসলিমরা তাদের নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে। আর অমুসলিমরাও মুসলিমদেরকে তাদের ধর্মীয় ব্যাপারে জবরদস্তি করতে পারবে না। এজন্যই মহান আল্লাহ সূরা বাকারার ২৫৬নং আয়াতে এ প্রসঙ্গে বলেছেন, “ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। নিশ্চয়ই সুপথা প্রকাশ্যভাবে কুপথ থেকে পৃথক হয়েছে।”

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

'ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই' ব্যাখ্যা কর।

উদ্দীপক

'আল্লাহর সার্বভৌমত্ব স্বীকৃত মানবসমাজের বৃহত্তর সংগঠন' শীর্ষক একটি সেমিনারে আলোচনায় ড. 'প' এ সংগঠনটির প্রধানের দায়িত্ব ও কর্তব্যের ব্যাখ্যা দেন। অপরদিকে প্রফেসর ড. 'ফ' বলেন, এ সংগঠনটি মানুষের জীবনের, সম্ভ্রমের ও সম্পদের নিরাপত্তা প্রতিষ্ঠায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]

উত্তর

ইসলামি রাষ্ট্রে যুদ্ধ করতে সক্ষম অমুসলিমদের নিকট থেকে দেশ রক্ষার দায়িত্ব থেকে মুক্তি দেবার বিনিময়ে প্রতিবছর যে অর্থ আদায় করা হয় তাকে জিযিয়া বলা হয়।

উত্তর

“ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই” ।-এর অর্থ হলো কোনো অমুসলিমকে ইসলাম ধর্ম গ্রহণে বা পালনে বলপ্রয়োগ করা যাবে না। অমুসলিমরা তাদের নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে। আর অমুসলিমরাও মুসলিমদেরকে তাদের ধর্মীয় ব্যাপারে জবরদস্তি করতে পারবে না। এজন্যই মহান আল্লাহ সূরা বাকারার ২৫৬নং আয়াতে এ প্রসঙ্গে বলেছেন, “ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। নিশ্চয়ই সুপথা প্রকাশ্যভাবে কুপথ থেকে পৃথক হয়েছে।”

উত্তর

উদ্দীপকে বর্ণিত ড. 'প'-এর আলোচিত বিষয়টি হলো, ইসলামি রাষ্ট্রে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব ও কর্তব্য। ইসলামি রাষ্ট্র আদর্শিক ও কল্যাণ রাষ্ট্র যা দ্বীনের আদর্শের ভিত্তিতে প্রতিষ্ঠিত। এ রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে ইসলামি আদর্শ সমুন্নত রাখা, ইসলামি রাষ্ট্রে ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখা এবং নাগরিকদের সর্বাঙ্গীণ কল্যাণ নিশ্চিত করার জন্য আল্লাহর নির্ধারিত কিছু দায়িত্ব পালন করতে হয়। রাষ্ট্রপ্রধান আল-কুরআন ও সুন্নাহর আলোকে রাষ্ট্র পরিচালনা করবেন। রাষ্ট্রের মুসলিম নাগরিকদের জন্য মৌলিক ইবাদতসমূহ আদায়ের সুষ্ঠু ব্যবস্থা করা। ইসলামি রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ তায়ালা। কুরআন মাজিদে আছে, “আপনি বলুন। হে সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ।” (সূরা আলে-ইমরান : ২৬) ইসলামি রাষ্ট্রের আল্লাহর সার্বভৌমত্ব সংরক্ষণ করে। শাসন, আইন প্রণয়ন এবং দেশ পরিচালনার ক্ষেত্রে আল্লাহই হবেন সর্বশেষ একমাত্র বিধানদাতা। রাষ্ট্রপ্রধান তার প্রতিনিধি হিসেবে কেবল তাঁর আইন বাস্তবায়ন করবেন। সুতরাং বলা যায়, উদ্দীপকে ড. 'প'-এর আলোচনায় ইসলামি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বর্ণিত হয়েছে।

উত্তর

উদ্দীপকে ড. 'ফ'-এর বক্তব্যের সাথে আমি একমত। কেননা তার বক্তব্যে ইসলামি গুরুত্বের বিষয়টি ফুটে উঠেছে। ইসলামি রাষ্ট্র মানুষের জীবনের, সম্ভ্রমের ও সম্পদের নিরাপত্তা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইসলামি রাষ্ট্র একটি অসাধারণ মানবকল্যাণ সংস্থা। এ রাষ্ট্র ব্যবস্থা, তার নাগরিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করে। এতে অন্যায় হত্যাকাণ্ড বিশৃঙ্খলা, সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে কঠিন শাস্তি প্রয়োগের ব্যবস্থা রাখা হয়েছে। আল্লাহ বলেন— وَلَا تَقْتُلُوا النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ অর্থ : “আর আল্লাহ যাকে হত্যা করা হারাম করেছেন তোমরা তাকে হত্যা কর না, ন্যায়সংগত হত্যা ব্যতীত। (সূরা আল-আনআম : ১০১ ) ইসলামি রাষ্ট্র ব্যবস্থায় মানুষের মান-সম্মান, সম্ভ্রম ও ইজ্জতে পরিপূর্ণ নিরাপত্ত নিশ্চিত করা হয়েছে। কেউ কারো গিবত করতে পারবে না। কারো বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিতে পারবে না। অশালীন ও অশ্লীল কাজ হারাম বা নিষিদ্ধ হয়েছে। ইসলামি রাষ্ট্রব্যবস্থায় তার নাগরিকের সম্পদের নিরাপত্তা নিশ্চিত করেছে। চুরি, ডাকাতি, ছিনতাই, অর্থ আত্মসাৎ, অধিকার হরণ, হারাম উপার্জন প্রভৃতি হারাম ঘোষণা করে এবং এসবের বিরুদ্ধে কঠিন শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে ইসলামি রাষ্ট্র সম্পদের নিরাপত্তা নিশ্চিত করে। আল্লাহ বলেন, “হে মুমিনগণ! তোমরা একে অপরের ধনসম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না, তোমাদের পারস্পরিক সম্মতিতে ব্যবসায়ের মাধ্যমে হলে সেটা স্বতন্ত্র কথা।” (সূরা আন-নিসা : ২৯) উদ্দীপকে বর্ণিত হয়েছে, প্রফেসর ড. 'ফ' বলেন যে, এ সংগঠনটি অর্থাৎ, ইসলামি রাষ্ট্র মানুষের জীবনের, সম্ভ্রমের ও সম্পদের নিরাপত্তা প্রতিষ্ঠায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উপরের আলোচনা থেকে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায়, যে, ড. 'ফ'-এর বক্তব্য সঠিক এবং যুক্তিযুক্ত।
HSCIslamic Studies 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।