শেয়ারFacebookWhatsApp

মহানবি (সা.) কখন হিজরত করেন?

উত্তর: মহানবি (সা.) ৬২২ খ্রিস্টাব্দে হিজরত করেন।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

মহানবি (সা.) কখন হিজরত করেন?

উদ্দীপক

তালহা জন্মসূত্রে কুয়েতের নাগরিক। সেখানে তার সাথে জোসেফ নামক এক খ্রিষ্টান নাগরিকের সাথে বন্ধুত্ব হয়। সে ওই দেশে অমুসলিম নাগরিক হিসেবে স্থায়ীভাবে বসবাসের জন্য অনুমতি পেয়েছে। তালহা ও জোসেফ উভয়ের রাষ্ট্রের প্রতি বেশকিছু অধিকার ও কর্তব্য রয়েছে। কারণ তারা ইসলামি রাষ্ট্র প্রদত্ত সকল সুযোগ-সুবিধা ভোগ করছে। [ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা]

উত্তর

মহানবি (সা.) ৬২২ খ্রিস্টাব্দে হিজরত করেন।

উত্তর

মদিনা সনদ মদিনার সকল বিবদমান গোত্রগুলোকে ঐক্যবদ্ধ করে একটি সাধারণ জাতিতে পরিণত করে। পারস্পরিক বিবাদ মিটিয়ে রক্তপাতের দরজা বন্ধ করে দেয়। মিলেমিশে সুখে-শান্তিতে বসবাস করার সুযোগ এনে দেয়। সর্বোপরি একটি আদর্শিক কল্যাণ রাষ্ট্র গঠনের যাবতীয় প্রক্রিয়া নির্ধারণ করা হয়। এ সনদে নাগরিক সাম্যের মহান নীতি, আইনের শাসন, ধর্মের স্বাধীনতা ও সহিষ্ণুতা এবং সামাজিক নিরাপত্তার নিশ্চয়তা বিধান করা হয়। তাই ঐতিহাসিকগণ একে Magna Carta বা মহাসনদ হিসেবে আখ্যায়িত করেছেন।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত ইসলামি রাষ্ট্রে জোসেফের মতো অমুসলিমরা বেশকিছু মৌলিক অধিকার ভোগ করবে। ইসলামি রাষ্ট্রে অমুসলিম নাগরিকগণ মুসলমানদের সমান নাগরিক অধিকার লাভ করে থাকে। রাষ্ট্র তাদের জান, মাল ও ইজ্জতের নিরাপত্তা দান করে। এ সম্পর্কে নবি করিম (সা.) বিদায় হজের ঐতিহাসিক ভাষণে বলেছেন, “তোমাদের রক্ত, তোমাদের মাল এবং তোমাদের সন্তান তেমনি পবিত্র, যেমন পবিত্র আজকার এ হজের দিনটি।” বিচার ক্ষেত্রে ফৌজদারি ও দেওয়ানি আদালতে মুসলিম ও অমুসলিম নাগরিকদের মধ্যে কোনো পার্থক্য করবে না। ইসলামি রাষ্ট্রে অমুসলিম নাগরিকদের স্বাধীনভাবে ধর্মকর্ম পালন করার সর্বাধি সুযোগ-সুবিধা দেওয়া হয়। রাষ্ট্র তাদের ধর্মকর্ম, প্রতিষ্ঠান, উপাসনালয় ও সংস্কৃতি সংরক্ষণ করার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করে। কখনো তাদেরকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ইসলামে দীক্ষিত করার চেষ্টা করা হবে না। ইসলামি রাষ্ট্রে মুসলিম নাগরিকদের ন্যায় অমুসলিম নাগরিকদেরও জীবনযাত্রার মৌলিক প্রয়োজন হতে বঞ্চিত করা হয় না। কোনো অমুসলিমকেই অন্নহীন, বস্ত্রহীন ও আশ্রয়হীন থাকতে দেওয়া হয় না। এ রাষ্ট্রে অমুসলিমদেরকে রাষ্ট্ররক্ষার দায়িত্ব হতে অব্যাহতি দেওয়া হবে। জিহাদের সময় তাদেরকে অস্ত্রধারণ করার জন্য বাধ্য করা হবে না। দেশরক্ষার ন্যায় কঠিন দায়িত্ব হতে অব্যাহতি লাভের বিনিময়ে তারা রাষ্ট্রকে 'জিজিয়া' নামক এক প্রকার কর দিবে মাত্র । ইসলামি রাষ্ট্রে রাষ্ট্রপ্রধান, মজলিসে শুরার সদস্য, প্রধান বিচারপতি, প্রাদেশিক গভর্নর, সমর সেনাপতি প্রভৃতি অত্যন্ত গুরুদায়িত্বপূর্ণ কয়েকটি বিশেষ পদ ছাড়া অমুসলিম নাগরিকদের অন্যান্য যাবতীয় সরকারি ও বেসরকারি পদে নিযুক্ত হবার সুযোগ দেওয়া হবে। সুতরাং বলা যায়, উদ্দীপকে উল্লিখিত ইসলামি রাষ্ট্রের যোসেফের মতো অমুসলিম নাগরিকরা উল্লিখিত অধিকারসমূহ ভোগ করবে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত ইসলামি রাষ্ট্রে তালহা দু'ধরনের অধিকার ভোগ করে। তা হলো— ১. সামাজিক অধিকার ও ২. রাজনৈতিক অধিকার। ইসলামি রাষ্ট্রে সামাজিক অধিকারগুলো হলো- ১. বেঁচে থাকার অধিকার যা মানুষের জন্মগত মৌলিক অধিকার। স্বয়ং রাষ্ট্র বা তার কোনো প্রতিনিধি এ অধিকার হরণ বা খর্ব করতে পারে না। ২. ইসলামের নির্দেশিত সীমার মধ্যে থেকে হালালভাবে জীবিকা উপার্জনের ও তা ভোগ করার অধিকার প্রত্যেকটি নাগরিকের আছে। নাগরিকের সম্পদ রক্ষার দায়িত্ব রাষ্ট্রের। ৩. জীবন ও সম্পদের ন্যায় ব্যক্তি মর্যাদা লাভের অধিকার প্রতিটি নাগরিকের আছে। ৪. ইসলামি রাষ্ট্রে প্রতিটি নাগরিকের ব্যক্তিস্বাধীনতা স্বীকৃত, রাষ্ট্র তা সংরক্ষণের ব্যবস্থা করবে। ন্যায়সংগত কারণ ছাড়া কাউকে আটক করা যাবে না। ৫. প্রতিটি নাগরিকের সমাজে নিরাপদে বসবাসের অধিকার আছে। ইসলামি রাষ্ট্রে রাজনৈতিক অধিকারগুলো হলো— ১. ইসলাম গণতান্ত্রিক নির্বাচনে বিশ্বাসী। তাই ইসলামে সকল সুস্থ ও প্রাপ্তবয়স্কের ভোটাধিকার আছে। জনগণ যাতে এ ভোটাধিকার নির্বিঘ্নে প্রয়োগ করতে পারে রাষ্ট্র তার ব্যবস্থা করবে। ২ যার ভোটাধিকার আছে সেরূপ যোগ্য নাগরিক এবং যার মধ্যে নির্বাচিত হওয়ার যোগ্যতা আছে, তিনি নির্বাচনে প্রার্থী হতে পারবেন। ৩. সকল নাগরিকের সহজ ও অবাধ বাসস্থানের অধিকার থাকবে। রাষ্ট্রকে সকল নাগরিকের বাসস্থানের ব্যবস্থা করতে হবে। ৪. রাষ্ট্রের যেকোনো নাগরিক অন্যায়ের বিরুদ্ধে অবাধে অভিযোগ পেশ করতে পারবেন এবং তার বিচার লাভের অধিকার আছে। ৫. রাষ্ট্রের বা দেশের মধ্যে অবাধে চলাফেরার অধিকার সকল নাগরিকের আছে। বিদেশেও নিরাপত্তা লাভের অধিকার নাগরিকের আছে। বিদেশে কোনো অসুবিধায় পড়লে স্বীয় রাষ্ট্রের কাছে তার সহায়তা লাভের অধিকার আছে। উদ্দীপকে বর্ণিত হয়েছে, তালহা ও যোসেফ উভয়ের রাষ্ট্রের প্রতি বেশকিছু অধিকার ও কর্তব্য রয়েছে। কারণ, তারা ইসলামি রাষ্ট্র প্রদত্ত সকল সুযোগ-সুবিধা ভোগ করছে। সুতরাং বলা যায়, তালহা ইসলামি রাষ্ট্রের নাগরিক হিসেবে উল্লিখিত দু'ধরনের অধিকার ভোগ করে।
HSCIslamic Studies 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।