সুশীল চাকমার রাজস্বটি কোন প্রকারের রাজস্ব? ব্যাখ্যা কর।
উত্তর: মি. সুশীল চাকমার রাজস্বটি ফসলের রাজস্বের অন্তর্ভুক্ত। এ প্রকারের রাজস্ব উশর ও খারাজ হিসেবে পরিচিত। উশর অর্থ এক-দশমাংশ। শরিয়তের পরিভাষায়, কৃত্রিম সেচের মাধ্যমে উৎপন্ন ফসলের বিশ ভাগের এক ভাগ এবং প্রাকৃতিক প্রবাহের পানির মাধ্যমে উৎপন্ন ফসলের দশ ভাগের এক ভাগ জাকাত হিসেবে আদায় করাকে উশর বলে। অপরদিকে, অমুসলিম মালিকাধীন ও আবাদকৃত জমির উপর যে ভূমি রাজস্ব নির্ধারণ করা হয় তাকে খারাজ বলে। ভূমি অনুযায়ী খারজ সর্বনিম্ন এক-পঞ্চমাংশ এবং সর্বোচ্চ অর্ধেক আদায় করতে হয় । উদ্দীপকের মি. সুশীল চাকমা ইসলামি রাষ্ট্রের নাগরিক। তিনি তার একটি কৃষি খামার থেকে এ বছর এক লক্ষ টাকা সরকারের রাজস্ব খাতে জমা করেন। এ ধরনের রাজস্ব উশর ও খারাজের অন্তর্ভুক্ত। উশর মুসলমানদের দেওয়া ফসলের জাকাত। অন্যদিকে, খারাজ হলো অমুসলিমদের প্রদেয় ভূমি কর বা রাজস্ব। মি. সুশীল চাকমা ইসলামি রাষ্ট্রের অমুসলিম নাগরিক হওয়ায় তাকে খারাজ দিতে হয়েছে। ফসলের রাজস্ব গরিব-দুঃখীদের অভাবমোচন করে। এ প্রকারের রাজস্ব গরিব-দুঃখীদের মাঝে প্রদান করার ফলে তারা মূলধন গঠনের সুযোগ পায় এবং নতুন নতুন উৎপাদনশীল কাজে সেই অর্থ বিনিয়োগের সুযোগ সৃষ্টি হয়। ফলে সমাজে অর্থনৈতিক ভারসাম্য সৃষ্টি হয়। ধনী-গরিবের মধ্যকার বৈষম্য কমে আসে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
সুশীল চাকমার রাজস্বটি কোন প্রকারের রাজস্ব? ব্যাখ্যা কর।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর