মিসেস আয়েশার দানের বিষয়টি চিহ্নিতপূর্বক পূর্ববর্তী ও বর্তমান পদ্ধতির মধ্যে কোনটিকে তুমি উত্তম বলে মনে কর? তোমার মতের পক্ষে যুক্তি দাও।
উত্তর: মিসেস আয়েশার দানের বিষয়টি জাকাতকে নির্দেশ করে। তার পূর্ববর্তী ও বর্তমান দানের মধ্যে আমি বর্তমান দানকে সমর্থন করি জাকাত শব্দের অর্থ পবিত্রকরণ, বৃদ্ধিকরণ। ব্যক্তির মালিকানাধীন সম্পদের নিসাব পূর্তির পর যেকোনো মুসলিম দরিদ্রকে শরিয়তের নির্ধারণ অনুযায়ী সেখান থেকে ধন-সম্পদ দেওয়াই জাকাত। মিসেস আয়েশার কাজে এ বিষয়টি ফুটে উঠেছে। উদ্দীপকের মিসেস আয়েশা পূর্ববর্তী সময়ে গহনার মূল্য হিসেব করে গরিবদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করতেন। কিন্তু বর্তমানে তিনি দান করার ক্ষেত্রে গহনার বাজারমূল্য ৪,০০,০০০ টাকা থেকে ১০,০০০ টাকা দু'জন গরিব ও মেধাবী ছাত্রের ভর্তির জন্য দান করেন। তার শেষের দানটি জাকাতকে নির্দেশ করে । আয়েশার কাজে দেখা যায়, তিনি প্রথমে গরিবদের শাড়ি ও লুঙ্গি বিতরণ করতেন । এখানে কত টাকা কী হিসেবে দিতেন সেটি অনিশ্চিত। তাই এটি সাধারণ দান হিসেবে বিবেচিত। কিন্তু বর্তমানে যে ৪,০০,০০০ টাকা থেকে ১০,০০০ টাকা দু'জন মেধাবী গরিব ছাত্রের ভর্তির জন্য দান করেন । যা মূলত জাকাতকেই নির্দেশ করে। কেননা ২.৫% হারে ৪,০০,০০০ টাকায় জাকাত দান করতে ১০,০০০ টাকা। সুতরাং বলা যায়, মিসেস আয়েশার পূর্ববর্তী দান সাধারণ দান এবং বর্তমান দান জাকাতের অন্তর্ভুক্ত হওয়াই আমি তার বর্তমান দানটিকে সমর্থন করি।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
মিসেস আয়েশার দানের বিষয়টি চিহ্নিতপূর্বক পূর্ববর্তী ও বর্তমান পদ্ধ…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর