মিস্টার ওয়াই-এর কর্মকাণ্ড ইসলামের কোন গুণের পরিপন্থি ? ব্যাখ্যা করো।
উত্তর: মিস্টার ওয়াই-এর কর্মকাণ্ড ব্যক্তিজীবনের অন্যতম গুণ ইহসান-এর পরিপন্থি। ইহসান অর্থ সুন্দর করা। অর্থাৎ ইহসান হলো জীবনের সবক্ষেত্রে সম্ভাব্য সর্বোচ্চ সদাচরণ ও সুন্দর নীতি অবলম্বন করা। ইহসান ধরন ও প্রকৃতি বিবেচনায় দুই ভাগে বিভক্ত। যথা— আল্লাহর প্রতি ইহসান ও আল্লাহর সৃষ্টির প্রতি ইহসান। সৃষ্টির প্রতি ইহসান মূলত স্রষ্টার প্রতি ইহসানেরই বিশেষ দিক। যার অনুপস্থিতি মিস্টার ওয়াই-এর কর্মকাণ্ডে লক্ষণীয়। উদ্দীপকে অধ্যাপক আব্দুল হাই-এর প্রতিবেশী মিস্টার ওয়াই একজন ধনী ব্যক্তি। তিনি কারও সাথে ন্যায়নিষ্ঠ আচরণ করেন না। তার পাশের বাড়ি অসহায় মানুষদের সাহায্যে এগিয়ে আসেন না। তার এমন কর্মকান্ড ইহসানের পরিপন্থি । আল্লাহ তায়ালা তাঁর সৃষ্টির প্রতি যেমন আচরণ করতে বলেছেন ঠিক তেমন আচরণ করাই হলো সৃষ্টির প্রতি ইহসান । অর্থাৎ পিতা- মাতা, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, দুস্থ, বিপদগ্রস্ত মানুষের প্রতি দয়ার্দ্র মানসিকতা পোষণ করাই সৃষ্টির প্রতি ইহসান। আত্মীয়-স্বজন ও প্রতিবেশীর সুখ-দুঃখে অংশীদার হয়ে তাদের সাথে সহানুভূতিশীল ও সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং সুন্দর আচরণ ও সাধ্যমতো উপকার করে সাধারণ মানুষের সাথে ইহসান করা যায়। যার ব্যত্যয় লক্ষ করা যায় মিস্টার ওয়াই- এর কর্মকাণ্ডে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
মিস্টার ওয়াই-এর কর্মকাণ্ড ইসলামের কোন গুণের পরিপন্থি ? ব্যাখ্যা করো।
উদ্দীপক
ঢাকা সিটি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর