উদ্দীপকে মির্জা হাফিজ ইসলামের যে বিধান পালন করেন তা উল্লেখ করত ইসলামি অর্থনীতিতে এটির অবদান মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে মির্জা হাফিজ ইসলামের যে বিধান পালন করেন তা হলো যাকাত। যাকাত অর্থ পবিত্রতা, বৃদ্ধি পাওয়া। ইসলামি পরিভাষায়; আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নিসাব পরিমাণ সম্পদের মালিকদের বছরান্তে সম্পদের নির্দিষ্ট অংশ শরিয়ত কর্তৃক নির্ধারিত খাতে ব্যয় করাকে যাকাত বলে। ইসলামি অর্থনীতিতে যাকাতের অবদান অতুলনীয়। কেননা ইসলামি অর্থব্যবস্থার প্রধান আয়ের উৎসই হলো যাকাত। যাকাতের মাধ্যমে সমাজে অভাব-অনটন থাকে না এবং অর্থনৈতিক ভারসাম্য ফিরে আসে। পক্ষান্তরে, যাকাত অনাদায়ে সমাজে নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টি হয়। সমাজের সকলকে ইসলাম সমমর্যাদা দিয়েছে। ইসলাম যাকাত চালুর মাধ্যমে ধনী-গরিবের মধ্যকার অর্থনৈতিক বৈষম্য দূর করে উভয়কে সমপর্যায়ে নিয়ে আসার ব্যবস্থা করে দিয়েছে। "প্রত্যেক মুসলমান পরস্পরের ভাই।"- ইসলামের এ ধারণাকে যাকাত আরও সুপ্রতিষ্ঠিত করেছে। যাকাতের সম্পদ প্রদানের মাধ্যমে ধনী ও গরিব শ্রেণির মাঝে একটা ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি হয়। পুঁজিবাদী তথা ধনী ব্যক্তিদের সম্পদের পাহাড় গড়ে তোলার জঘন্য প্রবণতা হ্রাসে যাকাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যাকাত ব্যবস্থার ফলে এক ব্যক্তির সম্পদ কুক্ষিগত করে রাখার কোনো সুযোগ থাকে না। যাকাত প্রদানের মাধ্যমে বিত্তশালীদের দানশীল মানসিকতার বিকাশ ঘটে। যার ফলে তারা অনেক জনহিতকর কাজে অর্থব্যয়ে উদ্বুদ্ধ হয়ে ওঠে। এছাড়া যাকাত প্রদানের শরিয়ত নির্ধারিত আটটি খাতের অনেক খাত আছে, যা জনকল্যাণমূলক। যাকাতের অর্থের ফলে সমাজে দুঃখী, দরিদ্র, অভাবীদের সংখ্যা হ্রাস পায়। তাদের দারিদ্র্য বিমোচনের ফলে সমাজ ও রাষ্ট্রের মাথাপিছু আয় বৃদ্ধি পায়। তাই বলা যায়, ইসলামি অর্থনীতিতে যাকাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে মির্জা হাফিজ ইসলামের যে বিধান পালন করেন তা উল্লেখ করত ইসলা…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর