হাফিজ সাহেবের সহকর্মীদের পরামর্শ ইসলামের দৃষ্টিতে ব্যাখ্যা কর।
উত্তর: ইসলামের দৃষ্টিতে হাফিজ সাহেবের সহকর্মীদের পরামর্শ সঠিক নয়। হাফিজ সাহেবের সহকর্মীরা প্রচলিত ব্যাংকে পেনশনের টাকা রাখার পরামর্শ দেন। যেসব ব্যাংক মোটা অঙ্কের সুদ দেয়। আর মানবসমাজে সুদের ক্ষতিকর প্রভাব বিবেচনা করে ইসলামি শরিয়তে একে নিষিদ্ধ করা হয়েছে। পবিত্র কুরআন ও হাদিস শরিফে সুদের যে পরিমাণ পাপ ও ক্ষতির কথা বলা হয়েছে, অন্য কোনো হারাম কাজের জন্য এত কঠিন পাপ ও শাস্তির কথা বলা হয়নি। ইসলাম সুদভিত্তিক অর্থনীতিকে হারাম ঘোষণা করেছে। কুরআন মাজিদে এরশাদ হয়েছে, "আল্লাহ তায়ালা বেচাকেনাকে বৈধ ও সুদকে অবৈধ করেছেন।" (সূরা আল-বাকারা: ২৭৫) উদ্দীপকে দেখা যাচ্ছে, হাফিজ সাহেবকে তার সহকর্মীরা অধিক লাভের আশায় সুদি ব্যাংকে পেনশনের টাকা রাখার পরামর্শ দেন। ইসলামের দৃষ্টিতে সহকর্মীদের উক্ত পরামর্শ হারাম বা নিষিদ্ধ। কেননা ইসলামে সুদ সম্পূর্ণরূপে হারাম।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
হাফিজ সাহেবের সহকর্মীদের পরামর্শ ইসলামের দৃষ্টিতে ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর