জনাব ফয়সাল কোন অর্থব্যবস্থা সম্পর্কে আলোচনা করছিলেন? এ অর্থব্যবস্থা চালু থাকলে সমাজে কেমন পরিবর্তন হবে বলে তুমি মনে কর?
উত্তর: জনাব ফয়সাল ইসলামি অর্থব্যবস্থা সম্পর্কে আলোচনা করেছিলেন। যা চালু থাকলে সমাজে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে আমি মনে করি। ইসলামি অর্থব্যবস্থা একটি আদর্শিক এবং ইসলামি শরিয়াহভিত্তিক অর্থব্যবস্থা। অর্থাৎ ইসলামি অর্থব্যবস্থা হলো কুরআন-সুন্নাহে বর্ণিত মানুষের সম্পদ উপার্জন, বণ্টন ও ব্যয়ের নির্দেশনা। উদ্দীপকে জনাব ফয়সালের আলোচনা এদিকেই ইঙ্গিত করেছে। উদ্দীপকে উল্লেখিত জনাব ফয়সাল একদিন ক্লাসে কুরআন-হাদিসের আলোকে সম্পদের সর্বাধিক উৎপাদন, সুষ্ঠু বণ্টন ও ন্যায়সঙ্গত ভোগ বিশ্লেষণ সম্পর্কে আলোচনা করেন। তার আলোচনা ইসলামি অর্থব্যবস্থার দিকেই ইঙ্গিত করে। কেননা কুরআন হাদিসের আলোকে সম্পদের সর্বাধিক উৎপাদন, সুষ্ঠু বণ্টন ও ন্যায়সঙ্গত ভোগ বিশ্লেষণই হলো ইসলামি অর্থব্যবস্থা। ইসলামি অর্থব্যবস্থা সমাজে সব পর্যায়ে মানুষের মৌল মানবিক অধিকারের নিশ্চয়তা বিধান করে। এ ব্যবস্থায় এমনভাবে অর্থ উপার্জন ও ব্যয়ের নীতি নির্ধারণ করা হয়েছে যাতে সমাজের কোনো পর্যায়ের মানুষকেই খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও বিনোদন নিয়ে ভাবতে হবে না। ইসলামি অর্থব্যবস্থা অর্থসম্পর্কীয় কার্যক্রমের সাথে ন্যায়নিষ্ঠা ও সুবিচার এবং ইহসান বা সদাচার সম্পৃক্ত হবে। মহানবি (স) বলেন- 'ঘাম শুকাবার আগে শ্রমিকের পাওনা মিটিয়ে দাও' (সুনানে নাসাঈ)। এ অর্থব্যবস্থায় সমাজে অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠিত হবে। সমাজে কোনোরূপ বৈষম্য থাকবে না। আবার এ অর্থব্যবস্থার অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো— জাকাতভিত্তিক অর্থব্যবস্থা। সুদমুক্ত এ জাকাতভিত্তিক অর্থব্যবস্থায় ধনীদের সম্পদ হতে জাকাত আদায় করে দরিদ্রদের সহায়তার মাধ্যমে দারিদ্র্য মোচন করার সর্বাত্মক প্রচেষ্টা চালানো হয়। ফলে এ অর্থব্যবস্থায় সমাজে দারিদ্র্য বিমোচন সম্ভব হবে। পরিশেষে বলা যায় যে, ইসলামি অর্থব্যবস্থার মাধ্যমেই সমাজে শান্তি- শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
জনাব ফয়সাল কোন অর্থব্যবস্থা সম্পর্কে আলোচনা করছিলেন? এ অর্থব্যবস্থ…
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর