জনাব 'ব' কোন বিষয়ে আলোচনা করেন? বিষয়টি ব্যাখ্যা করো।
উত্তর: জনাব 'ব' ইসলামি অর্থব্যবস্থার বিষয়ে আলোচনা করেন। ইসলামি শরিয়তের বিধি-বিধানের আলোকে অর্থ আয় ও ব্যয়সহ দৈনন্দিন জীবনের যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করাকে ইসলামি অর্থব্যবস্থা বলে। কুরআন ও সুন্নাহর আলোকে এ অর্থব্যবস্থা গড়ে ওঠে ও পরিচালিত হওয়ায় সমাজের বৈষম্য ও দারিদ্র্য দূরীকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্দীপকে বর্ণিত শিক্ষক জনাব 'ব' একাদশ শ্রেণিতে তাওহিদ ও আখিরাতভিত্তিক অর্থব্যবস্থা তথা ইসলামি অর্থব্যবস্থা সম্পর্কে আলোকপাত করেন। তিনি এ অর্থব্যবস্থার বৈশিষ্ট্য তুলে ধরে বলেন, সমাজের বৈষম্য ও দারিদ্র্য দূরীকরণে ইসলামি অর্থনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কেননা, এ অর্থব্যবস্থা জাকাতভিত্তিক। জাকাতলব্ধ অর্থ সুনির্দিষ্ট খাতে ব্যয় করাতে সমাজ থেকে বৈষম্য ও দরিদ্রতা দূর করতে অগ্রগণ্য ভূমিকা পালন করে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
জনাব 'ব' কোন বিষয়ে আলোচনা করেন? বিষয়টি ব্যাখ্যা করো।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর