শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে 'খ' দেশে কীরূপ অর্থব্যবস্থা প্রচলিত? তার বৈশিষ্ট্য বর্ণনা কর।

উত্তর: উদ্দীপকে 'খ' দেশের অর্থব্যবস্থা ইসলামি অর্থব্যবস্থা। এর বৈশিষ্ট্য নিম্নরূপ : ইসলামি অর্থব্যবস্থা : অর্থনৈতিক সমস্যা মোকাবিলায় কুরআন ও সুন্নাহর আলোকে যে অর্থনৈতিক নিয়মনীতি প্রণয়ন করা হয়, তাকে ইসলামি অর্থনীতি বলে। এর বৈশিষ্ট্য হলো- ইসলামি শরিয়াহভিত্তিক : ইসলামি অর্থনীতি সম্পূর্ণরূপে ইসলামি শরিয়াহভিত্তিক। অর্থাৎ কুরআন, হাদিস, ইজমা ও কিয়াসের মাধ্যমে উৎসারিত অর্থব্যবস্থা হলো ইসলামি অর্থব্যবস্থা। সুদ প্রথা মুক্ত : ইসলামি শরিয়তে হারাম ঘোষিত কাজের মধ্যে সুদ সম্পর্কিত নিষেধাজ্ঞা সবচেয়ে বেশি কঠোর। পাশ্চাত্যের পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক অর্থনীতিকে ছেয়ে ফেলেছে। সুদ সম্পূর্ণ হারাম। এ মর্মে আল্লাহ তায়ালা বলেন- “আল্লাহ ব্যবসায়কে হালাল ও সুদকে হারাম করেছেন।” (সূরা আল-বাকারা : ২৭৫) সুতরাং ইসলামি অর্থ ব্যবস্থা সম্পূর্ণ সুদমুক্ত। যাকাতভিত্তিক : যাকাত হচ্ছে ইসলামি সমাজের বিত্তশালী অংশের দায়িত্ব এবং সাধারণ মানুষের অধিকার। এবং যাকাত ব্যবস্থা ইসলামি অর্থব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য। গণিমত গ্রহণ ও বণ্টন : ইসলামি অর্থনীতির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এখানে গনিমত তথা যুদ্ধলব্ধ অর্থ সম্পদ গ্রহণ এবং বণ্টন করা হয়। যুদ্ধলব্ধ সম্পদের এক-পঞ্চমাংশ বায়তুল মালে, রাসুল (সা.)-এর স্বজনদের জন্য, ইয়াতিমদের জন্য, দরিদ্রের জন্য এবং মুসাফিরদের জন্য । আর চার ভাগ সেনাবাহিনীর জন্য। গুদামজাত নিষিদ্ধ : ইসলামি অর্থব্যবস্থায় পণ্যের দাম বাড়ানোর উদ্দেশ্যে গুদামজাত করা সম্পূর্ণ অবৈধ। রাসুল (সা.) বলেন- “পাপাত্মা ছাড়া কেউ গুদামজাত করে না।” (মুসলিম) তাছাড়াও ইসলামি অর্থব্যবস্থায় প্রতারণা ও ভেজাল নিষিদ্ধ, হালাল গ্রহণীয়, হারাম বর্জনীয়, জুয়া-লটারি নিষিদ্ধ, অপচয় ও অপব্যয় নিষিদ্ধ, আদল ও ইহসান প্রতিষ্ঠা, নির্যাতিত ও বঞ্জিতদের স্বার্থ সংরক্ষণ ইত্যাদি বৈশিষ্ট্যের অধিকারী।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে 'খ' দেশে কীরূপ অর্থব্যবস্থা প্রচলিত? তার বৈশিষ্ট্য বর্ণনা কর।

উদ্দীপক

'ক' দেশের অর্থব্যবস্থা সুদভিত্তিক। সেদেশের সকল লেনদেন কার্যক্রম মুনাফার ওপর নির্ভর করে। দেশটির পার্শ্ববর্তী 'খ' দেশে সকল অর্থব্যবস্থা সুদমুক্ত এবং দেশটিতে সম্পদের সুষম বণ্টন ব্যবস্থা প্রচলিত।

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024

উত্তর

সম্পদের প্রকৃত মালিক আল্লাহ।

উত্তর

ইসলামি অর্থব্যবস্থায় রাষ্ট্রীয় আয়ের উৎস হলো— ১. যাকাত, ২. উশর, ৩. গণিমত, ৪. খারাজ, ৫. সাদাকাহ, ৬. বায়তুল মাল ইত্যাদি।

উত্তর

উদ্দীপকে 'খ' দেশের অর্থব্যবস্থা ইসলামি অর্থব্যবস্থা। এর বৈশিষ্ট্য নিম্নরূপ : ইসলামি অর্থব্যবস্থা : অর্থনৈতিক সমস্যা মোকাবিলায় কুরআন ও সুন্নাহর আলোকে যে অর্থনৈতিক নিয়মনীতি প্রণয়ন করা হয়, তাকে ইসলামি অর্থনীতি বলে। এর বৈশিষ্ট্য হলো- ইসলামি শরিয়াহভিত্তিক : ইসলামি অর্থনীতি সম্পূর্ণরূপে ইসলামি শরিয়াহভিত্তিক। অর্থাৎ কুরআন, হাদিস, ইজমা ও কিয়াসের মাধ্যমে উৎসারিত অর্থব্যবস্থা হলো ইসলামি অর্থব্যবস্থা। সুদ প্রথা মুক্ত : ইসলামি শরিয়তে হারাম ঘোষিত কাজের মধ্যে সুদ সম্পর্কিত নিষেধাজ্ঞা সবচেয়ে বেশি কঠোর। পাশ্চাত্যের পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক অর্থনীতিকে ছেয়ে ফেলেছে। সুদ সম্পূর্ণ হারাম। এ মর্মে আল্লাহ তায়ালা বলেন- “আল্লাহ ব্যবসায়কে হালাল ও সুদকে হারাম করেছেন।” (সূরা আল-বাকারা : ২৭৫) সুতরাং ইসলামি অর্থ ব্যবস্থা সম্পূর্ণ সুদমুক্ত। যাকাতভিত্তিক : যাকাত হচ্ছে ইসলামি সমাজের বিত্তশালী অংশের দায়িত্ব এবং সাধারণ মানুষের অধিকার। এবং যাকাত ব্যবস্থা ইসলামি অর্থব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য। গণিমত গ্রহণ ও বণ্টন : ইসলামি অর্থনীতির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এখানে গনিমত তথা যুদ্ধলব্ধ অর্থ সম্পদ গ্রহণ এবং বণ্টন করা হয়। যুদ্ধলব্ধ সম্পদের এক-পঞ্চমাংশ বায়তুল মালে, রাসুল (সা.)-এর স্বজনদের জন্য, ইয়াতিমদের জন্য, দরিদ্রের জন্য এবং মুসাফিরদের জন্য । আর চার ভাগ সেনাবাহিনীর জন্য। গুদামজাত নিষিদ্ধ : ইসলামি অর্থব্যবস্থায় পণ্যের দাম বাড়ানোর উদ্দেশ্যে গুদামজাত করা সম্পূর্ণ অবৈধ। রাসুল (সা.) বলেন- “পাপাত্মা ছাড়া কেউ গুদামজাত করে না।” (মুসলিম) তাছাড়াও ইসলামি অর্থব্যবস্থায় প্রতারণা ও ভেজাল নিষিদ্ধ, হালাল গ্রহণীয়, হারাম বর্জনীয়, জুয়া-লটারি নিষিদ্ধ, অপচয় ও অপব্যয় নিষিদ্ধ, আদল ও ইহসান প্রতিষ্ঠা, নির্যাতিত ও বঞ্জিতদের স্বার্থ সংরক্ষণ ইত্যাদি বৈশিষ্ট্যের অধিকারী।

উত্তর

'ক' দেশের অর্থব্যবস্থা হলো পুঁজিবাদী অর্থব্যবস্থা। এর ক্ষতিকর দিক নিম্নরূপ : শোষণ : পুঁজিবাদী অর্থব্যবস্থায় শোষণ লক্ষণীয়। ক্রমাগত এলিট সমাজ দুর্বলদের হাতিয়ার বানিয়ে অর্থ বানিয়ে অর্থ উপার্জন করে। ভারসাম্যহীন : পুঁজিবাদী অর্থব্যবস্থা ভারসাম্যহীন। সমাজের কিছু লোক অধিক সম্পদশালী আর কিছু লোক ক্রমশ: দরিদ্রতায় নিষ্পেষিত হয়। ফলে অর্থনৈতিক স্থানান্তরের অভাবে ভারসাম্যহীন অর্থব্যবস্থা গড়ে ওঠে। সম্পদ পুঞ্জীভূত : পুঁজিবাদী অর্থব্যবস্থায় কিছু নির্দিষ্ট শ্রেণির হাতে সম্পদ কেন্দ্রীভূত থাকে। ফলে সমাজে অর্থনৈতিক অরাজকতা ও শোষণ তৈরি হয়। বিত্তবান ক্রমাগত বিত্তবান থাকে আর দুর্বল আরও দুর্বলতর হয়। ফলে অর্থের সুষম বণ্টন হয় না। সুদভিত্তিক : এ অর্থব্যবস্থা সুদভিত্তিক। ফলে সুদের দায়ে মানুষ নিষ্পেষিত হয়ে দেনা কর্ম করে। সুদের করাল গ্রাস থেকে বের হতে পারে না। ফলে সমাজ ও অর্থব্যবস্থায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়। অধিক মুনাফাভিত্তিক : এ অর্থব্যবস্থায় জনকল্যাণ নয় বরং মুনাফা লাভের আশায় উৎপাদন পরিচালিত হয়। ফলে মানুষ অধিক মুনাফার আশায় খাদ্যে ভেজাল, গুদামজাতকরণ ও প্রতারণার আশ্রয় নেয় ফলে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে। উপরোল্লিখিত আলোচনা থেকে বলা যায়, 'ক' দেশের অর্থব্যবস্থা অত্যন্ত ক্ষতিকর এবং জনকল্যাণহীন।
HSCIslamic Studies 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।