'ক' দেশের অর্থব্যবস্থার ক্ষতিকর দিকগুলো বিশ্লেষণ কর।
উত্তর: 'ক' দেশের অর্থব্যবস্থা হলো পুঁজিবাদী অর্থব্যবস্থা। এর ক্ষতিকর দিক নিম্নরূপ : শোষণ : পুঁজিবাদী অর্থব্যবস্থায় শোষণ লক্ষণীয়। ক্রমাগত এলিট সমাজ দুর্বলদের হাতিয়ার বানিয়ে অর্থ বানিয়ে অর্থ উপার্জন করে। ভারসাম্যহীন : পুঁজিবাদী অর্থব্যবস্থা ভারসাম্যহীন। সমাজের কিছু লোক অধিক সম্পদশালী আর কিছু লোক ক্রমশ: দরিদ্রতায় নিষ্পেষিত হয়। ফলে অর্থনৈতিক স্থানান্তরের অভাবে ভারসাম্যহীন অর্থব্যবস্থা গড়ে ওঠে। সম্পদ পুঞ্জীভূত : পুঁজিবাদী অর্থব্যবস্থায় কিছু নির্দিষ্ট শ্রেণির হাতে সম্পদ কেন্দ্রীভূত থাকে। ফলে সমাজে অর্থনৈতিক অরাজকতা ও শোষণ তৈরি হয়। বিত্তবান ক্রমাগত বিত্তবান থাকে আর দুর্বল আরও দুর্বলতর হয়। ফলে অর্থের সুষম বণ্টন হয় না। সুদভিত্তিক : এ অর্থব্যবস্থা সুদভিত্তিক। ফলে সুদের দায়ে মানুষ নিষ্পেষিত হয়ে দেনা কর্ম করে। সুদের করাল গ্রাস থেকে বের হতে পারে না। ফলে সমাজ ও অর্থব্যবস্থায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়। অধিক মুনাফাভিত্তিক : এ অর্থব্যবস্থায় জনকল্যাণ নয় বরং মুনাফা লাভের আশায় উৎপাদন পরিচালিত হয়। ফলে মানুষ অধিক মুনাফার আশায় খাদ্যে ভেজাল, গুদামজাতকরণ ও প্রতারণার আশ্রয় নেয় ফলে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে। উপরোল্লিখিত আলোচনা থেকে বলা যায়, 'ক' দেশের অর্থব্যবস্থা অত্যন্ত ক্ষতিকর এবং জনকল্যাণহীন।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
'ক' দেশের অর্থব্যবস্থার ক্ষতিকর দিকগুলো বিশ্লেষণ কর।
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর