শাহেদ সাহেবের বক্তব্যের আলোকে যাকাতের অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের শাহেদ সাহেবের বক্তব্য তথা “যাকাত আদায়ের মধ্যে ধনী-গরিবের বৈষম্য দূর হয় এবং তাদের অবস্থার পরিবর্তন হয়। " উক্তিটির আলোকে যাকাতের অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ করা হলো- যাকাত আর্থিক আয়ের উৎস : যাকাত ইসলামি রাষ্ট্রের আর্থিক আয় সংস্থানের প্রধান উৎস। এর ওপর রাষ্ট্রের অর্থনৈতিক বুনিয়াদ ও জনকল্যাণসমূহের সাফল্য নির্ভর করে। ধনী-দরিদ্রের মাঝে বৈষম্য দূরীকরণ: মহান আল্লাহ বলেন, সমাজের ধনসম্পদ তোমাদের বিত্তশালীদের মধ্যে যেন কুক্ষিগত হতে না পারে।” (সূরা হাশর ১৩) সম্পদের উপযোগিতা বৃদ্ধি : যাকাতের মাধ্যমে সম্পদের উপযোগিতা ও উপকারিতা বৃদ্ধি পায়। ধনীদের কাছে যে সামান্য সম্পদের তেমন কোনো মূল্য নেই, সে সামান্য সম্পদে কোনো দরিদ্রের প্রাণ বেঁচে যেতে পারে। উৎপাদন বৃদ্ধি : যে দ্রব্যের মাধ্যমে যাকাত আদায় করা হয়, সে দ্রব্যের চাহিদা বেড়ে যায়। ফলে উৎপাদন বাড়াতে হয়। এতে শ্রমিক- মালিক উভয়পক্ষই উপকৃত হয়। কর্মসংস্থান বৃদ্ধি : দেশের বেকারত্ব দূরীকরণে এবং আত্মকর্মসংস্থানে যাকাতের ভূমিকা অপরিসীম। যাকাতের অর্থে হাঁস-মুরগি ও গৃহপালিত পশুর খামার, নার্সারি ও মৎস্য চাষের মাধ্যমে আত্মকর্মসংস্থান সম্ভব। সুতরাং যাকাত আর্থিক নিরাপত্তা ও ঋণ পরিশোধে সহায়তা করে বলে এর অর্থনৈতিক গুরুত্ব অধিক।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
শাহেদ সাহেবের বক্তব্যের আলোকে যাকাতের অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ কর।
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর