ছক-১ এ নির্দেশিত অর্থব্যবস্থা চিহ্নিতপূর্বক এ ব্যাপারে ইসলামের নীতি বর্ণনা করো।
উত্তর: ছক-১ এ নির্দেশিত অর্থব্যবস্থা হলো পুঁজিবাদী অর্থব্যবস্থা। যা ইসলাম সমর্থন করে না। যে অর্থব্যবস্থায় ব্যক্তিমালিকানায় সীমাহীন অধিকারের ভিত্তিতে যেকোনো উপায়ে আয় ও ব্যয়ের সুযোগ থাকে তাকে পুঁজিবাদী অর্থব্যবস্থা বলে। এ ব্যবস্থায় বৈধতা-অবৈধতার পরোয়া থাকে না। এতে মানব কল্যাণের বিষয়টি উপেক্ষিত হয়। ধনী দিন দিন আরো ধনী হয়; আর গরিব দিনে দিনে নিঃস্ব হয়ে যায়। আর যে অর্থব্যবস্থায় ইসলামি শরিয়তের বিধান অনুসারে দৈনন্দিন জীবনে অর্থ আয় ও ব্যয় সংক্রান্ত সব কার্যক্রম পরিচালিত হয় তাকে ইসলামি অর্থব্যবস্থা বলে। এটি সুদমুক্ত, মানবকল্যাণকর ও ভারসাম্যপূর্ণ একটি অর্থব্যবস্থা। এটি পুঁজিবাদী অর্থব্যবস্থার সম্পূর্ণ বিপরীত। তাই বলা যায়, উদ্দীপকের ছক-১ এ পুঁজিবাদী অর্থব্যবস্থাকে নির্দেশ করে। যা ইসলাম সমর্থন করে না।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
ছক-১ এ নির্দেশিত অর্থব্যবস্থা চিহ্নিতপূর্বক এ ব্যাপারে ইসলামের নীতি…
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর