শরীফ চৌধুরী কি দানশীলতার মাধ্যমে জাকাতের দায় হতে মুক্ত?
উত্তর: শরীফ চৌধুরী দানশীলতার মাধ্যমে জাকাতের দায় হতে মুক্ত নন। নিসাব পরিমাণ সম্পদ অর্থাৎ ৭.৫ তোলা সোনা বা ৫২.৫ তোলা রূপা কিংবা এর যেকোনো একটির সমপরিমাণ অর্থ যদি কোনো মুসলিম ব্যক্তির মালিকানায় পূর্ণ এক বছর থাকে এবং তা যদি তার প্রয়োজনের অতিরিক্ত হয় তাহলে শরিয়তের নির্ধারণ অনুযায়ী সে সম্পদ থেকে ২.৫% হারে নির্দিষ্ট আটটি বিশেষ খাতে কিংবা কোনো একটি খাতে অর্থ দান করতে হয়। বস্তুত শরিয়তের নির্দেশনানুযায়ী সম্পদ দানের এ পদ্ধতিই জাকাত। উদ্দীপকে শরীফ চৌধুরীর কর্মকাণ্ডে জাকাতের বিধানের অনুপস্থিতি লক্ষ করা যায়। উদ্দীপকে শরীফ চৌধুরী একজন সম্ভ্রান্ত বংশের লোক, দানশীল হিসেবেও তার বেশ সুনাম। দুস্থদের অকাতরে সহায়তা করেন। এছাড়াও মাদরাসা, মসজিদ, স্কুল ও কলেজে দান করেন । কিন্তু সম্পদ হিসেব করে নিয়ম মোতাবেক জাকাত আদায় করেন না। তার এরূপ কাজে ইসলামের অন্যতম বিধান জাকাত লঙ্ঘিত হয়েছে। জাকাত একটি ফরজ ইবাদত। জাকাত দেওয়া মুমিনের বৈশিষ্ট্য। জাকাত আদায় করতে হবে জাকাতের বিধান অনুযায়ী। সম্পদের হিসাব ছাড়া বেশি দান করলেও তা আদায় হবে না। তাই শরীফ চৌধুরী সম্পদের হিসাব ছাড়া দানশীলতার মাধ্যমে জাকাতের দায় থেকে মুক্ত হবেন না। তাই আমাদের উচিত যথাযথভাবে জাকাত আদায় করা।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
শরীফ চৌধুরী কি দানশীলতার মাধ্যমে জাকাতের দায় হতে মুক্ত?
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর