শেয়ারFacebookWhatsApp

মাহফুজের ঋণ নেওয়া ব্যাংকটি কোন ধরনের? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে মাহফুজের ঋণ নেওয়া ব্যাংকটি প্রচলিত ব্যাংক তথা সুদি ব্যাংক। বাংলাদেশে বর্তমানে দুই ধরনের ব্যাংক ব্যবস্থা চালু রয়েছে। তা হলো— ১. সুদভিত্তিক ব্যাংক ও ২. ইসলামি শরিয়াহভিত্তিক ব্যাংক। সুদভিত্তিক ব্যাংককে প্রচলিত ব্যাংক এবং ইসলামি শরিয়াহভিত্তিক ব্যাংককে ইসলামি ব্যাংক হিসেবে গণ্য করা হয়। সুদভিত্তিক আর্থিক লেনদেন ইসলামে নিষিদ্ধ। কারণ আল্লাহ তায়ালা বলেছেন, “আল্লাহ ব্যবসায়কে হালাল ও সুদকে হারাম করেছেন। (সূরা আল-বাকারা : ২৭৫) রাসুল (সা.) বলেছেন, “সুদ দাতা ও গ্রহীতা উভয়ে জাহান্নামি।” (তাবারানি) মাহফুজ গভীর নলকূপ স্থাপনের জন্য সুদভিত্তিক ব্যাংক হতে ঋণ গ্রহণ করে। এ ধরনের ব্যাংকে নির্ধারিত মেয়াদে অর্থ ঋণ দেওয়া হয় এবং প্রদত্ত ঋণের ওপর বাৎসরিক সুদ ধার্য্য করা হয়। সুদ চক্রবৃদ্ধি হারে চলতে থাকে। এক্ষেত্রে সাধারণত ঋণগ্রহীতার প্রতি কোনো সহমর্মিতা দেখানো হয় না। ঋণগ্রহীতা যদি কোনো ক্ষতির সম্মুখীন হন, তাহলেও তাকে সুদাসলসহ ঋণ পরিশোধ করতে হয়। সুতরাং বলা যায়, সুদভিত্তিক ব্যাংক হতে ঋণ নেওয়া একজন মুমিন হিসেবে মামুনের ঠিক হয়নি।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

মাহফুজের ঋণ নেওয়া ব্যাংকটি কোন ধরনের? ব্যাখ্যা কর।

উদ্দীপক

মাহফুজ সাহেব একজন সমাজসেবী যুবক। তার পৈত্রিক সম্পত্তি চাষাবাদের কাজে একটি গভীর নলকূপ স্থাপনের জন্য প্রচলিত ব্যবস্থায় পরিচালিত একটি ব্যাংক থেকে পাঁচ লক্ষ টাকা ঋণ নিয়েছেন। মাহফুজের স্থাপিত নলকূপের পানি দিয়ে গ্রামের কৃষকরা অধিক ফসল উৎপাদন করতে সক্ষম হচ্ছেন। অপরদিকে, তার বন্ধু মাকসুদ তার বাড়িটি মর্টগেজ (বন্ধক) দিয়ে লাভ-লোকসানের ভিত্তিতে পরিচালিত একটি ব্যাংক হতে বিশ লক্ষ টাকা ঋণ নিয়ে একটি পোশাক তৈরির কারখানা দিয়েছেন। তার কারখানায় গ্রামের অনেক বেকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়।

সিলেট সরকারি কলেজ · 2024

উত্তর

লাভ-লোকসানের ভিত্তিতে কোনো উদ্যোক্তাকে ব্যাংক কর্তৃক নির্দিষ্ট মেয়াদে ঝুঁকিপূর্ণ পুঁজি বিনিয়োগ অথবা প্রকল্পে অর্থায়নকে মুদারাবা বলে।

উত্তর

ইসলামি অর্থব্যবস্থা হলো ইসলামি শরিয়ত তথা কুরআন ও হাদিস নির্দেশিত অর্থ উপার্জন ও ব্যয়ের নীতিমালা। ইবনে খালদুনের মতে, ইসলামি অর্থব্যবস্থা হলো আল্লাহ প্রদত্ত ইসলামি শরিয়ত নির্দেশিত আদর্শিক, বিশ্বাসগত ও নৈতিক বিধিনিষেধ রক্ষা করে সম্পদ উপার্জন, ব্যয় ও বন্টনের নীতিমালার জ্ঞান এবং তা বাস্তবায়নের ব্যবস্থা। ইসলামি অর্থব্যবস্থার মূল ও একমাত্র উৎস হচ্ছে আল কুরআন ও সুন্নাহ। অর্থনৈতিক ক্ষেত্রে ইসলামি শরিয়তের বিধান যথাযথভাবে অনুসরণ করার মাধ্যমে দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভ করা সম্ভব।

উত্তর

উদ্দীপকে মাহফুজের ঋণ নেওয়া ব্যাংকটি প্রচলিত ব্যাংক তথা সুদি ব্যাংক। বাংলাদেশে বর্তমানে দুই ধরনের ব্যাংক ব্যবস্থা চালু রয়েছে। তা হলো— ১. সুদভিত্তিক ব্যাংক ও ২. ইসলামি শরিয়াহভিত্তিক ব্যাংক। সুদভিত্তিক ব্যাংককে প্রচলিত ব্যাংক এবং ইসলামি শরিয়াহভিত্তিক ব্যাংককে ইসলামি ব্যাংক হিসেবে গণ্য করা হয়। সুদভিত্তিক আর্থিক লেনদেন ইসলামে নিষিদ্ধ। কারণ আল্লাহ তায়ালা বলেছেন, “আল্লাহ ব্যবসায়কে হালাল ও সুদকে হারাম করেছেন। (সূরা আল-বাকারা : ২৭৫) রাসুল (সা.) বলেছেন, “সুদ দাতা ও গ্রহীতা উভয়ে জাহান্নামি।” (তাবারানি) মাহফুজ গভীর নলকূপ স্থাপনের জন্য সুদভিত্তিক ব্যাংক হতে ঋণ গ্রহণ করে। এ ধরনের ব্যাংকে নির্ধারিত মেয়াদে অর্থ ঋণ দেওয়া হয় এবং প্রদত্ত ঋণের ওপর বাৎসরিক সুদ ধার্য্য করা হয়। সুদ চক্রবৃদ্ধি হারে চলতে থাকে। এক্ষেত্রে সাধারণত ঋণগ্রহীতার প্রতি কোনো সহমর্মিতা দেখানো হয় না। ঋণগ্রহীতা যদি কোনো ক্ষতির সম্মুখীন হন, তাহলেও তাকে সুদাসলসহ ঋণ পরিশোধ করতে হয়। সুতরাং বলা যায়, সুদভিত্তিক ব্যাংক হতে ঋণ নেওয়া একজন মুমিন হিসেবে মামুনের ঠিক হয়নি।

উত্তর

মাকসুদ যে ব্যাংক থেকে ঋণ নিয়েছে সেটি হলো ইসলামি ব্যাংক । কারণ তার ওই ব্যাংক লাভ-লোকসানের ভিত্তিতে পরিচালিত। আর লাভ-লোকসানের ভিত্তিতে শুধুমাত্র ইসলামি ব্যাংকই পরিচালিত হয়। ইসলামি ব্যাংক অন্যান্য সাধারণ ব্যাংকের মতো কার্যাবলি সম্পাদন করলেও ইসলামি ব্যাংকের কিছু নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। যেমন- ইসলামি ব্যাংক সম্পূর্ণরূপে শরিয়াহ মোতাবেক পরিচালিত। এর লেনদেন কোনো অবস্থাতেই শরিয়ত পরিপন্থি হবে না। এ ব্যাংক ব্যবস্থায় আমানত গ্রহণ ও বিনিয়োগ প্রদানে সম্পূর্ণ সুদমুক্ত। এতে কোনো অবস্থাতেই সুদের লেনদেন করা যাবে না। ইসলামি ব্যাংক হলো গ্রাহক এবং ব্যাংকের মধ্যে অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসায়। এ ব্যাংকের অন্যতম বৈশিষ্ট্য হলো এটি আর্থসামাজিক ক্ষেত্রে বৈষম্য দূরীকরণে সচেষ্ট। সমাজের বিভিন্ন স্তরে মানুষের অর্থনৈতিক বৈষম্য কমিয়ে আনা এ ব্যাংকের লক্ষ্য। ঋণের বিপরীতে বিনিয়োগ ব্যবস্থা গ্রহণ করে ইসলামি ব্যাংক সুদকে নিরুৎসাহিত করেছে। ইসলামি ব্যাংকের আরেকটি বৈশিষ্ট্য হলো এটি শুধু মুনাফা অর্জনে ব্যস্ত নয় বরং এটি জনকল্যাণে নিয়োজিত একটি আর্থিক প্রতিষ্ঠান * আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো কর্মসংস্থান সৃষ্টি করা। বেকার সমস্যা সমাধানে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ব্যাংক জাকাত আদায়ের মাধ্যমে জনগণকে জাকাত প্রদানে উৎসাহিত করেছে। মানবসম্পদ উন্নয়নে এ ব্যাংকের প্রচেষ্টা লক্ষণীয়। উদ্দীপকে বর্ণিত হয়েছে,মাকসুদ তার বাড়ি মর্গেজ দিয়ে লাভ- লোকসানের ভিত্তিতে পরিচালিত একটি ব্যাংক থেকে বিশ লক্ষ টাকা ঋণ নিয়ে একটি পোশাক তৈরির কারখানা স্থাপন করেছেন। পরিশেষে বলা যায়, মাকসুদের ঋণ নেওয়া ব্যাংকটি তথা ইসলামি ব্যাংকের উল্লিখিত বৈশিষ্ট্য রয়েছে।
HSCIslamic Studies 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।