মাকসুদের ঋণ নেওয়া ব্যাংকটির বৈশিষ্ট্য বিশ্লেষণ কর।
উত্তর: মাকসুদ যে ব্যাংক থেকে ঋণ নিয়েছে সেটি হলো ইসলামি ব্যাংক । কারণ তার ওই ব্যাংক লাভ-লোকসানের ভিত্তিতে পরিচালিত। আর লাভ-লোকসানের ভিত্তিতে শুধুমাত্র ইসলামি ব্যাংকই পরিচালিত হয়। ইসলামি ব্যাংক অন্যান্য সাধারণ ব্যাংকের মতো কার্যাবলি সম্পাদন করলেও ইসলামি ব্যাংকের কিছু নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। যেমন- ইসলামি ব্যাংক সম্পূর্ণরূপে শরিয়াহ মোতাবেক পরিচালিত। এর লেনদেন কোনো অবস্থাতেই শরিয়ত পরিপন্থি হবে না। এ ব্যাংক ব্যবস্থায় আমানত গ্রহণ ও বিনিয়োগ প্রদানে সম্পূর্ণ সুদমুক্ত। এতে কোনো অবস্থাতেই সুদের লেনদেন করা যাবে না। ইসলামি ব্যাংক হলো গ্রাহক এবং ব্যাংকের মধ্যে অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসায়। এ ব্যাংকের অন্যতম বৈশিষ্ট্য হলো এটি আর্থসামাজিক ক্ষেত্রে বৈষম্য দূরীকরণে সচেষ্ট। সমাজের বিভিন্ন স্তরে মানুষের অর্থনৈতিক বৈষম্য কমিয়ে আনা এ ব্যাংকের লক্ষ্য। ঋণের বিপরীতে বিনিয়োগ ব্যবস্থা গ্রহণ করে ইসলামি ব্যাংক সুদকে নিরুৎসাহিত করেছে। ইসলামি ব্যাংকের আরেকটি বৈশিষ্ট্য হলো এটি শুধু মুনাফা অর্জনে ব্যস্ত নয় বরং এটি জনকল্যাণে নিয়োজিত একটি আর্থিক প্রতিষ্ঠান * আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো কর্মসংস্থান সৃষ্টি করা। বেকার সমস্যা সমাধানে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ব্যাংক জাকাত আদায়ের মাধ্যমে জনগণকে জাকাত প্রদানে উৎসাহিত করেছে। মানবসম্পদ উন্নয়নে এ ব্যাংকের প্রচেষ্টা লক্ষণীয়। উদ্দীপকে বর্ণিত হয়েছে,মাকসুদ তার বাড়ি মর্গেজ দিয়ে লাভ- লোকসানের ভিত্তিতে পরিচালিত একটি ব্যাংক থেকে বিশ লক্ষ টাকা ঋণ নিয়ে একটি পোশাক তৈরির কারখানা স্থাপন করেছেন। পরিশেষে বলা যায়, মাকসুদের ঋণ নেওয়া ব্যাংকটি তথা ইসলামি ব্যাংকের উল্লিখিত বৈশিষ্ট্য রয়েছে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
মাকসুদের ঋণ নেওয়া ব্যাংকটির বৈশিষ্ট্য বিশ্লেষণ কর।
উদ্দীপক
সিলেট সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর