উদ্দীপকে উল্লিখিত বারেক মিয়ার কর্মকান্ডে ইসলামের কোন বিধানের ইঙ্গিত পাওয়া যায়? তোমার পাঠ্যবইয়ের আলোকে আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বারেক মিয়ার কর্মকান্ডে ইসলামের যাকাতের বিধানের ইঙ্গিত পাওয়া যায়। মূলত ইসলামি অর্থনীতির একটি অংশ জুড়ে যাকাত রয়েছে। তাই এর সামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম। যাকাত ভ্রাতৃত্ববোধের উন্মেষ ঘটায়। এ ব্যাপারে আল্লাহ বলেন, "তারা যদি তওবা করে, সালাত আদায় করে এবং যাকাত প্রদান করে তাহলে দ্বীনের সূত্রে তোমাদের ভাই হয়ে যাবে।" (সূরা তাওবা: ১১) দরিদ্রতার অভিশাপমুক্ত সমৃদ্ধ ও উন্নত সমাজ প্রতিষ্ঠায় যাকাত বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কেননা যাকাতলব্ধ অর্থ সামাজিক অভাব- অনটন বিমোচনেই ব্যয় করা হয়। ধনী ও গরিবের মধ্যে এক বিরাট ব্যবধান ও দূরত্ব সৃষ্টি হয়। নিয়মিত যাকাত প্রদানের মাধ্যমে ধনী- দরিদ্রর ব্যবধান ঘুচে যায়। উভয় শ্রেণির মধ্যে একটা ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপিত হয়। মহানবি (সা.)-এর অমর বাণী- "যাকাত ইসলামের (ভ্রাতৃত্ব বন্ধন) সেতু। ত্যাগ ও সহানুভূতির মনোভাব জাগ্রতকরণে যাকাতের ভূমিকা অপরিসীম। অতএব বলা যায়, ইসলামের অন্যতম ফরজ বিধান যাকাত যথাযথভাবে প্রাপকদের মাঝে বিতরণ করলে সমাজ সুখী ও সমৃদ্ধশালী হবে এবং নিজের সম্পদ পবিত্র হবে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বারেক মিয়ার কর্মকান্ডে ইসলামের কোন বিধানের ইঙ্গিত…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর