আমিন কোন ধরনের ব্যাংকে লেনদেন করেন? এ ধরনের ব্যাংকের প্রয়োজনীয়তা আলোচনা কর।
উত্তর: আমিন ইসলামি ব্যাংকে লেনদেন করেন। ইসলামি ব্যাংকিং বলতে এমন আর্থিক প্রতিষ্ঠানকে বোঝায় যার মৌলিক বিধান নীতিমালা ও কর্মপদ্ধতিতে ইসলামি শরিয়াহর মূলনীতি অনুসরণের সুস্পষ্ট অঙ্গীকার থাকবে এবং যার সকল প্রকার কাজকর্ম ও আদান-প্রদান হবে সুদের লেনদেন থেকে সম্পূর্ণ মুক্ত। ওআইসি কর্তৃক দেওয়া সংজ্ঞা অনুযায়ী- ইসলামি ব্যাংক হচ্ছে এমন একটি আর্থিক প্রতিষ্ঠান, যা তার উদ্দেশ্য, আইনকানুন ও কর্মপদ্ধতির সকল স্তরে ইসলামি শরিয়াহর নীতিমালাকে মেনে চলে এবং যাবতীয় লেনদেন সুদের আদান-প্রদানকে বর্জন করতে দৃঢ়প্রতিজ্ঞ। মানবসমাজে সুদের ক্ষতিকর প্রভাব বিবেচনা করে ইসলামি শরিয়তে একে নিষিদ্ধ করা হয়েছে। পবিত্র কালামে হাকিম ও হাদিস শরিফে সুদের যে পাপ ও ক্ষতির কথা বলা হয়েছে, অন্য কোনো হারাম কাজের জন্য এত কঠিন পাপ ও শান্তির কথা বলা হয়নি। সুদের এ ভয়াবহ পাপও ক্ষতিকর প্রভাব থেকে মানবসমাজকে রক্ষা করার জন্য ইসলামি অর্থনীতি প্রতিষ্ঠার বিকল্প নেই। সমাজ থেকে অভিশপ্ত সুন্দ উচ্ছেদ করে ইসলামি অর্থনীতি প্রতিষ্ঠার মহান লক্ষ্যকে সামনে রেখেই প্রতিষ্ঠিত হয়েছে ইসলামি ব্যাংক। ইসলাম মুনাফাভিত্তিক অর্থনীতিকে হালাল এবং সুদভিত্তিক অর্থনীতিকে হারাম ঘোষণা করেছে। উদ্দীপকে আমিন যে শরিয়ত মোতাবেক পরিচালিত ব্যাংকে লেনদেন করে তা মূলত ইসলামি ব্যাংক। উপরিউক্ত আলোচনা থেকে এটাই প্রতীয়মান হয়।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
আমিন কোন ধরনের ব্যাংকে লেনদেন করেন? এ ধরনের ব্যাংকের প্রয়োজনীয়তা আল…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর