কামাল সাহেবের কর্মকাণ্ড ইসলামের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: কামাল সাহেবের কর্মকাণ্ডটি শরিয়ত সমর্থিত নয়। ইসলামি অর্থব্যবস্থার রাষ্ট্রীয় আয়ের উৎস হলো যাকাত। যাকাত আরবি শব্দ এর অর্থ হলো পবিত্রতা, পরিশোধক ইত্যাদি। যদি কোনো মুসলমান নর-নারী সারা বছরের জীবনযাপনের প্রয়োজনীয় ব্যয় বাদে বছর শেষে নিসাব বা নির্দিষ্ট পরিমাণ সম্পদের অধিকারী হয় এবং তা পূর্ণ একবছর তার কাছে সঞ্চিত থাকে তবে তার চল্লিশ ভাগের এক ভাগ আল্লাহ তায়ালার নির্ধারিত খাতে ব্যয় করাকে যাকাত বলে। যাকাত ইসলামের তৃতীয় রুকন। নিসাব পরিমাণ মালিক হলে নির্ধারিত হিসাব অনুযায়ী যাকাত আদায় করতে হবে, এর কম আদায় করলে সম্পদ পবিত্র হবে না। ধনীদের সম্পদে গরিবদের অধিকার রয়েছে তাই সবটুকু সম্পদই আদায় করতে হবে। যাকাত আদায়ের মূল লক্ষ্য হলো সমাজে ধনী-গরিবের মাঝে সম্পদের বৈষম্য রোধ করা। কিন্তু কেউ যদি নির্ধারিত সম্পদ ব্যয় না করে শুধু কিছু সম্পদ ব্যয় করে তাহলে এর হক আদায় হবে না। উদ্দীপকের কামাল সাহেব কেবলমাত্র লুঙ্গি ও শাড়ি বিতরণ করেন তাও আবার নির্ধারিত অংশ যাকাত আদায় করেন না এভাবে দান করলে যাকাত আদায় হবে না। যাকাত হলো ফরজ আর দান হলো নফল। তাই কামাল সাহেবের কর্মকাণ্ড ইসলাম কখনোই সমর্থন করে না।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
কামাল সাহেবের কর্মকাণ্ড ইসলামের আলোকে ব্যাখ্যা কর।
উদ্দীপক
সিলেট সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর