সজল সাহেবের হজ সম্পর্কিত মানসিকতার পরিণাম বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত সজল সাহেবের মানসিকতা ইসলামের সাথে সংঘটিত। হক বা অধিকার হলো দু'ধরনের। যথা : ১. হাক্কুল্লাহ বা আল্লাহর অধিকার; ২. হাক্কুল ইবাদ তথা বান্দার অধিকার। হাক্কুল্লাহ বলতে আমরা বুঝি আল্লাহর সাথে সম্পর্কিত যে কাজগুলো আছে যেমন— নামাজ, সাওম, তাসবীহ তাহলিল ইত্যাদি। অপরটি হলো হাক্কুল ইবাদ তথা বান্দার হক। মানে একজন ব্যক্তির উপরে অনেকের হক রয়েছে। যেমন— স্বামীর প্রতি স্ত্রীর অধিকার স্ত্রীর প্রতি স্বামীর অধিকার, সন্তানের অধিকার, পিতা-মাতার অধিকার, আত্মীয়- স্বজনদের প্রতি অধিকার, প্রতিবেশীদের প্রতি অধিকার। প্রত্যেকটি হকের ব্যাপারে মানুষকে জবাবদিহি করতে হবে। হজ ইসলামের পঞ্চম স্তম্ভ। সামর্থ্যবান ব্যক্তির জন্য জীবনে একবার হলেও হজ ফরয হয়। যিনি হজ করেন তাকে হাজি বলা হয়। হজ করার পূর্বে সবার অধিকারগুলো পরিপূর্ণভাবে আদায় করতে হবে। নতুবা হজ কবুল হবে না। উদ্দীপকের সজল সাহেব নিজেকে হাজী সাহেব মনে করলেও মানুষের হক বা অধিকার আদায়ের ব্যাপারে একেবারেই উদাসীন যা মোটেও কাম্য নয়। তাই ইমাম সাহেবের পরামর্শটি যথার্থ।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
সজল সাহেবের হজ সম্পর্কিত মানসিকতার পরিণাম বিশ্লেষণ কর।
উদ্দীপক
সিলেট সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর