কবিতা ও রিতার চিন্তাধারা কীরূপ? ব্যাখ্যা কর।
উত্তর: কবিতা পুঁজিবাদী অর্থব্যবস্থা ও রিতা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা সমর্থক। তাদের চিন্তাধারা ভুল পথে পরিচালিত। কারণ পুঁজিবাদী অর্থব্যবস্থার শোষণ, নির্যাতন তথা বুর্জোয়া শ্রেণির আধিপত্য প্রতিরোধের লক্ষ্যে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার অভ্যুদয় ঘটে। কিন্তু সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিশেষ বুর্জোয়া শ্রেণি তৈরি করায় সম্পদ মুষ্টিমেয় ব্যক্তির করায়ত্ত হয়। ফলে তা ব্যর্থতায় পর্যবসিত হয়। তাই সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার আবির্ভাব ও অন্তর্ধান উল্কার মতোই ক্ষণিকের জন্য হয়েছিল। বাস্তবতা হলো- পুঁজিবাদী অর্থব্যবস্থার সম্পদের ব্যক্তি মালিকানা স্বীকৃত হয় এবং সে তা নিজ ইচ্ছামতো ব্যবহার করতে পারে। এতে কেউ বাধা দিতে পারে না। ফলে অর্থের যথেচ্ছ ব্যবহার হয়। এ ব্যবস্থায় অনেকে অধিক খাওয়ার কারণে মরে । আর অধিকাংশ লোক খাবার না খেতে পারার কারণে মরে। আর সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সম্পদের ব্যক্তি মালিকানা স্বীকৃত নয়। এ ব্যবস্থায় সম্পদের মালিক হলো রাষ্ট্র। এভাবে সমাজতন্ত্র সকলের সম্পদ রাষ্ট্রের দোহাই দিয়ে মাত্র কয়েকজন ব্যক্তি তাদের মালিকানা প্রতিষ্ঠিত করেছে। কিন্তু এ দুটো অর্থব্যবস্থার কোনটিই মানুষের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করতে পারেনি। পুঁজিবাদ ধনীকে আরও ধনী এবং গবিরকে আরও গরিব করেছে। তাই উল্লিখিত দুইটি অর্থব্যবস্থার সমর্থন করা ভুল ও অযৌক্তিক। যা কবিতা ও রিতা করেছে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
কবিতা ও রিতার চিন্তাধারা কীরূপ? ব্যাখ্যা কর।
উদ্দীপক
সিলেট সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর