উদ্দীপকে রাফির উক্তির যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের রাফির উক্তি হলো— “সত্যিকারের ইমানদার হতে হলে ইসলামের সকল মৌলিক কাজ পালন করা আবশ্যক।” শফির উক্তিটি যথার্থ। রাফির প্রতিবেশী শাফি সালাত আদায় করলেও জাকাত আদায় করে না। অথচ জাকাত অন্যতম মৌলিক ইবাদত। জাকাত দিতে অস্বীকার করলে সে মুমিন থাকে না। হযরত আবু বকর (রা.)-এর খিলাফত কালে অনেকে জাকাত দিতে অস্বীকার করে। তখন হযরত আবু বকর (রা.) তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। সালাত ও জাকাত ব্যতীত ইসলামের আরও দুটি মৌলিক ইবাদত রয়েছে। সে দুটি হলো সাওম ও হজ। পবিত্র রমজনের রোযা রাখা প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম নরনারীর জন্য ফরজ, রোযা না রাখার ক্ষতি সম্পর্কে রাসুল (সা.) বলেন, “কেউ যদি শারয়ি কোনো ওযর এবং অসুস্থতা না থাকা সত্ত্বেও রমজানের কোনো একটি রোযা না রাখে, তবে সারা জীবন রোযা রাখলেও তা পূরণ হবে না। (কাযি খান) পাশাপাশি যারা সম্পদশালী এবং হজ করার আর্থিক সংগতি রয়েছে এমন লোকদেরও হজ করা ফরজ। এ সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন, وَلِلهِ عَلَى النَّاسِ حِجَ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا. অর্থ : “মানুষের মধ্যে যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে আল্লাহর উদ্দেশ্যে ওই ঘরের হজ করা তার জন্য অবশ্য কর্তব্য।” (সূরা আলে-ইমরান : ৯৭) সুতরাং যথাযথ মুমিন হতে হলে অবশ্যই ইসলামের মৌলিক আমল পালন করা আবশ্যক। আর এজন্য রাফির উক্তিটি সঠিক হিসেবে গণ্য করা যায়।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে রাফির উক্তির যথার্থতা মূল্যায়ন কর।
উদ্দীপক
সিলেট সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর