রিনাদের উপস্থাপিত পোস্টারটির ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে রিনাদ দেশসেবার উপায় হিসেবে ৪টি বিষয়কে পোস্টারে উপস্থাপন করেছে। “দেশপ্রেম ইমানের অঙ্গ" দেশকে ভালোবাসা প্রতিটি নাগরিকের জন্য আবশ্যক। দেশকে ভালোবেসে শাসনকার্যে অংশগ্রহণ করে সুশাসন নিশ্চিত করা জরুরি। দেশকে এগিয়ে নেওয়ার জন্য শিক্ষা প্রসারের লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। তাছাড়া সীমান্ত পাহারার ফজিলত সম্পর্কে মহানবি (সা.) বলেন, “দেশ রক্ষার জন্য সীমান্ত পাহারায় ও আল্লাহর রাস্তায় বিনিদ্র রজনী যাপন করা দুনিয়া ও এর মধ্যকার সবকিছু থেকে উত্তম।” (বুখারি) পোস্টারে উল্লিখিত ৪টি কাজ হলো- ১. শাসনকার্যে অংশগ্রহণ, ২.সীমান্ত পাহারা, ৩. শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা, ৪. রাস্তাঘাট নির্মাণ। মূলত উক্ত ৪টি বিষয় সেবাধর্মী হলেও প্রকৃতপক্ষে এগুলো দেশপ্রেম হতে উৎসারিত হয়। দেশপ্রেম থাকলেই উক্ত ৪টি বিষয়ে অংশগ্রহণ করে জনসেবা করা যায়। সুতরাং উক্ত ৪টি বিষয়ের মূল প্রতিপাদ্য হলো দেশপ্রেম । যা আমাদেরকে ভবিষ্যৎ কল্যাণ রাষ্ট্র গঠনে সাহায্য করবে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
রিনাদের উপস্থাপিত পোস্টারটির ব্যাখ্যা কর।
চট্টগ্রাম কলেজ · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর