উদ্দীপকে উল্লিখিত অসাধু ব্যবসায়ীদের কর্মকাণ্ডকে তোমার পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন করে তাদের উপার্জিত অর্থের বিধান লিখ ।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত অসাধু ব্যবসায়ীদের কর্মকাণ্ড সামাজিক অনাচার প্রতারণা ও অনৈতিকতার বিষয়টি পরিলক্ষিত হয়। প্রতারণা মানে ঠকানো বা ফাঁকি দেওয়া। ইসলামে প্রতারণা হারাম বা নিষিদ্ধ। ইসলাম সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছে- ব্যবসায় বাণিজ্যে প্রতারণা করলে আল্লাহর অবিরাম ঘৃণা ও ফেরেশতাদের অবিরাম অভিশাপ বর্ষিত হতে থাকবে। প্রতারণা দ্বারা অর্জিত জীবিকা হারাম। আর যে দেহ হারাম রুজি দ্বারা পরিপুষ্ট তার স্থান জাহান্নামে । উদ্দীপকে উল্লিখিত অসাধু ব্যবসায়ীদের কর্মকাণ্ড হারাম উপার্জনের অন্তর্ভুক্ত। আর হারাম উপার্জনকারীরা জাহান্নামি। রাসুল (সা.) বলেন, *যে গোশত হারাম জীবিকা দিয়ে গঠিত তা বেহেশতে প্রবেশ করবে না। আর হারাম জীবিকায় গঠিত প্রতিটি গোশতের জন্য উপযুক্ত আবাস হলো জাহান্নাম।” (মুসনাদে আহমদ) অতএব বলা যায়, উদ্দীপকে উল্লিখিত অসাধু ব্যবসায়ীদের কর্মকাণ্ড হারাম ।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত অসাধু ব্যবসায়ীদের কর্মকাণ্ডকে তোমার পাঠ্যবইয়ের …
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর